সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
তৃনমূলের ভোটের মাধ্যমে কমিটি গঠন করতে হবে, রামপালে গনসমাবেশে কৃষিবীদ শামীমর রহমান শামীম

তৃনমূলের ভোটের মাধ্যমে কমিটি গঠন করতে হবে, রামপালে গনসমাবেশে কৃষিবীদ শামীমর রহমান শামীম

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে এবং বিএনপির কমিটি ভোটের মাধ্যমে গঠন করার দাবীতে জনসমাবেশ করেছে উপজেলা বিএনপি। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল ৪ টায় উপজেলার ফয়লাহাট মসজিদ চত্তরে উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। এ সময় বিএনপির উপজেলা যুগ্ম আহবায়ক আলী আকবর সম্রাট, যুগ্ম আহবায়ক মো. শহিদুল ইসলাম প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শামীম বলেন, রামপাল মোংলায় সন্ত্রাসীদের জানপদে পরিণত করেছিল আওয়ামীলীগের সাবেক মেয়র খালেক তালুকদার ও তার সহধর্মিণী হাবিবুন নাহার। ছাত্র জনতার জুলাই বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা বিদায় নিয়েছে। সন্ত্রাসের জানপদ আর কোন দিন তৈরী করতে দেয়া হবে না। তারেক রহমানের ঘোষিত ৩২ দফার রাষ্ট্র মেরামতের দায়িত্ব পালন করতে হবে। তৃণমূল থেকে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। রামপালে ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা পর্যায়ে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করতে হবে। কোন আওয়ামীলীগের লোকজন নিয়ে কমিটি করতে দেয়া হবে না। আগামী জাতীয় নির্বাচনের জন্যে সকলকে প্রস্তুতি নিতে হবে। কোন অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না। জনসমাবেশ উপজেলার ১০ টি ইউনিয়নের বিপুল সংখ্যা নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers