বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
ফকিরহাটে পেশাদার তিন গরু চোর আটক, ৪টি গরু উদ্ধার

ফকিরহাটে পেশাদার তিন গরু চোর আটক, ৪টি গরু উদ্ধার

তরিকুল মোল্লা, নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে পেশাদার গরু চোর সিন্ডিকেটের তিন গরু চোরকে আটক করেছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক ৪টি গরু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) বিকালে উপজেলার ফলতিতা এলাকা থেকে গরু চোর সিন্ডিকেটের ওই তিন সদস্যকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন-ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার মৃত নুর মোহম্মদের ছেলে আ. ছালাম (৪৫), মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকার জাফর আলী মীরের ছেলে হুমায়ন মীর (৫০) ও একই এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে বিল্লাল আরাফাত (৪০)।

রবিবার (১৯ জানুয়ারি) ফকিরহাট মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশিক রেজা বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গরু চোর সিন্ডিকেটের ওই তিন চোরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর জানান, সম্প্রতি ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরির ঘটনা ঘটছে। যে কারণে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রাখে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ফলতিতা এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার তিন গরু চোরকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক মোল্লাহাট এলাকা থেকে ৪টি গরু উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, প্রকৃত গরুর মালিকদের কাছে গরুগুলো হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টির অধিক গরু চুরির মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers