সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে বিএনপি নেতা-কর্মীদের উপর আওয়ামীলীগ নেতা সাইদের গুলি বর্ষণ তাজা গুলিসহ আটক -২

রামপালে বিএনপি নেতা-কর্মীদের উপর আওয়ামীলীগ নেতা সাইদের গুলি বর্ষণ তাজা গুলিসহ আটক -২

মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট) 
রামপালে প্রভাববিস্তারকে কেন্দ্র করে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আঃলীগ নেতা আবু সাইদ বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের উপর গুলি বর্ষণের ঘটনায় রামপাল থানায় ২১ জনকে আসামি করে আরও ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং ৭, ধারা ১৪৩,১৪৭, ১৪৮, ৫০৬, ১১৪,৩৪ ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৯ (চ)। মামলাটি করেন, বাঁশতলী গ্রামের মৃত আ. ওয়াদুদের ছেলে এসকে আল মামুন। এ ঘটনায় রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। ওই সময় ঘটনাস্থল থেকে ২৫ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করে।  মামলার এজাহার সূত্রে জানা গেছে, রামপাল উপজেলার বাঁশতলী গ্রামের মৃত শেখ আনোয়ার হোসেনের ছেলে রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আঃলীগের সদস্য শেখ মো. আবু সাইদ গত ৫ আগষ্টের পরেও এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। সে নিজের অবস্থান জানান দিতে এলাকায় আগ্নেয়অস্ত্র নিয়ে মোহড়া দিয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের উপর প্রভাব বিস্তার করছিল।  ঘটনার দিন গত ১৫ জানুয়ারি উপজেলার কালিগঞ্জ বাজারে এজাহার নামীয় ২১ জনসহ অজ্ঞাত আসামীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মোহড়া দিয়ে ভয়-ভীতি প্রদান করে। এরপরে পূর্ব পরিকল্পিতভাবে গত ইং ১৭ জানুয়ারি সন্ধা সাড়ে ৭ টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত কালিগঞ্জ বাজারের সোনালী অটো রাইস মিলের সামনে আগ্নেয়অস্ত্র, রাম দা, লোহার রড ও হাতুড়ী নিয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের উপর হামলা করে। এ সময় প্রধান আসামি শেখ আবু সাইদের হুকুমে অন্যান্য আসামিরা হামলা চালায়। বিএনপি জামায়াতের লোকজন প্রতিহত করার চেষ্টা করলে আবু সাইদের কাছে থাকা পিস্তল, ২ নং আসামি ও বাঁশতলী ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ আলী ও ৬ নং আসামী  কাছে থাকা সর্টগান দিয়ে উপুর্যপুরি গুলি ছোড়ে। ঘটনার বেগতিক দেখে জনতা পিছু হটে। এ সময় তারা পুলিশ ও সেনা সদস্যের খবর দিলে দ্রুত তারা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। পুলিশ তাৎক্ষণিকভাবে সোনালী অটো রাইস মিলে অভিযান চালিয়ে এসআই জাহাঙ্গীর  সর্টগানের ২৫ রাউন্ড তাজা কার্তুজ ও এক রাউন্ড তাজা পিস্তলের গুলি জব্দ করে। এ সময় আবু সাইদের ছেলে শেখ মাতলুব হোসাইন ও একই এলাকার কথিত সাংবাদিক ইকরামুল হক রাজিব কে আটক করে। ওই সময় কৌশলে প্রধান আসামি আবু সাইদসহ তার সহযোগীরা পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।  এ বিষয়ে রামপাল থানার ওসি মো. সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি মামলা দায়ের ও আসামি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি আটক ও অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers