শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে বিসিএস ক্যাডারের ২৫ কর্মকর্তার আমাদের গ্রাম ক্যান্সার প্রকল্প পরিদর্শন

রামপালে বিসিএস ক্যাডারের ২৫ কর্মকর্তার আমাদের গ্রাম ক্যান্সার প্রকল্প পরিদর্শন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা:
রামপালে বিসিএস ফাউন্ডেশনের ৭৭তম কোর্সের ২৫ জন কর্মকর্তা আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টার পরিদর্শন এবং বৃক্ষরোপণ করেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১ টায় রামপালে স্থাপিত বিশ্বমানের আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টার পরিদর্শনে আসেন ৪৫ তম ব্যাচের ৭৭তম কোর্সের ২৫ জন বিসিএস কর্মকর্তা। এ সময় তাদের নেতৃত্ব দেন সালাউদ্দিন দিপু। পরিদর্শনকালে আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টারের পরিচালক রেজা সেলিম প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিসিএস ক্যাডারের কর্মকর্তাদের অবহিত করেন। এ সময় তিনি বলেন, নানান সীমাবদ্ধতার মধ্যেও আমরা প্রত্যান্ত অঞ্চলে সাধারণ মানুষের কাছে সল্প খরচে বিশ্বমানের সেবা পৌছানোর চেষ্টা করছি। ক্যান্সার কোন ভয়ের রোগ নয়। সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিতে পারলে সম্পূর্ণভাবে ক্যান্সার নিরাময় হয়। আক্রান্ত ব্যাক্তিরা ভয়ের কারণে বেশী সমস্যায় পড়েন। তাদের সচেতন করতে পারলে বা কাউন্সিলিং করতে পারলে মানুষ সুস্থ থাকতে পারে। তিনি আরো বলেন এখানে ক্যান্সারের বিভিন্ন ভ্যারিয়ান্টের সুচিকিৎসা ছাড়াও ক্যান্সার নিয়ে বিষদ গবেষণা করা হবে। আমরা চেষ্টা করছি বাংলাদেশের মানুষদের বিশ্বমানের সেবা প্রদান করতে। এসময় আরও উপস্থিত ছিলেন, আমাদের গ্রামের তৌফিকুল ইসলাম, কাকলী রাণী হালদার, যুগ্ম পরিচালক ডা. আক্তার সুপ্তা, আমাদের গ্রাম’র শেখ সাদী, সংগঠক সুমিত মন্ডল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers