সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাট সদরের খানপুরে জেলা যুবদল নেতার বিরুদ্ধে মাছের ঘের দখলের অভিযোগ

বাগেরহাট সদরের খানপুরে জেলা যুবদল নেতার বিরুদ্ধে মাছের ঘের দখলের অভিযোগ

 বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের উত্তর খানপুরে জেলা যুবদলের সাবেক নেতা শেখ মিজানুর রহমান রাজন এর বিরুদ্ধে মাছের ঘের ও ফসলি জমি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। উত্তর খানপুরের মৃত শেখ মনিরুজ্জামান টিপু এর স্ত্রী স্বপ্না বেগম (৫০) বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।লিখিত অভিযোগে জানা গেছে, শেখ নাজমূল হামান দিপু (৩৪), মহেদী হাসান বাবু (৪০), শেখ জিল্লুর রহমান (৬২), শেখ মিজানুর রহমান রাজন (৩৬) সহ অজ্ঞাতনামা ৭/৮ জন বাদীর বাড়ীর দক্ষিনপাশে একটি মাছের ঘের ও ফসলি জমি জোরপূর্বক দখল করার জন্য লাঠিসোটা, লোহার রড ও রামদা নিয়ে ১০ জানুয়ারি আনুমানিক ০১.০০ ঘটিকায় জমিতে অনাধিকার প্রবেশ করে। স্বপ্না বেগম জানান, তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি উহার প্রতিবাদ করলে বিবাদীগণ আমাকে কিল, ঘুষি মারিয়া আমর হাতে, পায়ে, বুকে, পিঠে সহ শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে জখম করে শ্রীলতাহানি ঘটায় এবং আমার আনুমানিক ৪২০০০ টাকা দামের ৪ আনার একটি স্বর্ণের চেইন নিয়ে যায়। ঐ সময় আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে বিবাদীগণ আমাদের স্বপরিবারে খুন করার হুমকি দিয়া ঘটনাস্থল করে। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, অভিযোগের বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers