সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বছরের শুরুতেই ক্লাস শুরু হলেও সব বই পৌছেনি শিক্ষার্থীদের হাতে

বছরের শুরুতেই ক্লাস শুরু হলেও সব বই পৌছেনি শিক্ষার্থীদের হাতে

 চুলকাটি প্রতিনিধি:
প্রতি বছরের ন্যায় এ বছরও প্রাথমিক ও মাধ্যমিকে নতুন বছরের একাডেমিক কার্যক্রম ১ জানুয়ারি থেকে শুরু হলেও শিক্ষার্থীদের হাতে এখনো পৌছেনি সব বই। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা দ্রুত বই পাবার প্রত্যাশা করছে। জানা যায়, আওয়ামিলীগ সরকারের পতন ও অন্তর্কালীনবর্তী সরকারের ক্ষমতায়, আর এরই সাথে দেশের সার্বিক পরিস্থিতি সব কিছু নিয়ে সঠিক সময়ে বই ছাপা না হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। ১লা জানুয়ারি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালন না হলেও বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম থেমে নেই। প্রতিটি ক্লাসের কিছু সংখ্যক বই শিক্ষার্থীরা হাতে পেয়েছে। শিক্ষকরা মনে করছেন অল্প সময়ের মধ্যে সব বই পাওয়া যাবে।প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ আমলে জানুয়ারিতে বই উৎসব হলেও শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে ৩ থেকে ৪ মাস সময় লাগতো। আমরা সব শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দিতে কাজ করছি। আশা করছি আগামী মাসের মধ্যে সবাই বই পাবে।বাগেরহাট সদর উপজেলার মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মাসুদ জানান,” প্রতি ক্লাসের শিক্ষার্থী প্রতি ৩ খানা করে বই পাওয়া গেছে। তিনি আরও বলেন, ওয়েবসাইটে বইয়ের অনলাইন ভার্সন পাওয়া যাচ্ছে। বছরের প্রথম দিকের ক্লাস শিক্ষকদের পাঠ্য বই ছাড়া শিক্ষাদান করার দক্ষতা রয়েছে। আজিজুর রহমান নামের এক অভিভাবক জানান,” বই পেলে শিক্ষার্থীদের মন মানসিকতা ভাল থাকে। তারপরও বছরের প্রথম দিকে পড়াশুনার চাপ কম থাকে।” উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম মোর্শেদ জানান,” বই আসামাত্রই স্কুলে পৌছে দেওয়া হচ্ছে। খুব দ্রæত বই পাওয়া যাবে বলে তিনি আশাবাদী।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers