শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে যাত্রাপালার নামে অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবীতে ইমাম সমিতির বিক্ষোভ সমাবেশ

রামপালে যাত্রাপালার নামে অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবীতে ইমাম সমিতির বিক্ষোভ সমাবেশ

রামপাল প্রতিনিধি

বাগেরহাটের রামপালে যাত্রাপালার নামে অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবীতে উপজেলা ইমাম সমিতির পক্ষ থেকে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা ইমাম সমিতির নেতৃবৃন্দ ফয়লাহাট বাসস্টান্ড মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ ও সমাবেশ শেষে খুলনা মোংলা মহাসড়কে বিক্ষোভ সমাবেশ বের করেন। রামপাল ইমাম সমিতির সভাপতি ফয়লা বাজার মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে ও ইমাম সমিতির সাধারণ সম্পাদক এবং তাপবিদ্যুৎ কেন্দ্র রোড সংলগ্ন হযরত উমর (রাঃ) জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী মাহবুবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, রামপাল উপজেলা জামায়াত ইসলামের আমির আলহাজ্ব মল্লিক আব্দুল হাই, ভাগা আর রহমান জামে মসজিদের খতিব মাওলানা জিহাদুল ইসলাম, ফয়লা আসিয়া মাদ্রাসার প্রিন্সিপাল শরীফ মোহাম্মদ আবদুল কাদির, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, ফয়লা বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব ও ইমাম সমিতির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী হাফেজ ক্বারী আল আমিন, মাওলানা মিরাজ মাহমুদ সহ ইমাম সমিতির নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।বক্তাগণ হুসিয়ারী উচ্চারণ করে বলেন, রামপালের মাটিতে কোন প্রকার অনৈসলামিক কার্যকলাপ করতে দেয়া হবে না। আমরা বাগেরহাট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়ে হুসিয়ারী উচ্চারণ করেছি। রামপাল প্রেসক্লাব নামের একটি সংগঠনের সভাপতি ফকির আতিয়ার রহমান ও তার দোষররা খুলনার জনৈক ফারুক আনন্দ মেলার নামে যাত্রাপালা আয়োজন করে। রামপাল প্রেসক্লাবের আতিয়ার মোটা টাকার ডোনেশনের বিনিময়ে মেলার অনুমোদন করায়। বিষয়টি জানাজানি হলে এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ধোয়াসার সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রামপালে তৌহিদি জনতার মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে বলে নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি মো. সেলিম রেজা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers