সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোংলায় সুন্দরবনের হরিণের মাংসসহ আটক-৬

মোংলায় সুন্দরবনের হরিণের মাংসসহ আটক-৬

মাসুদ রানা, মোংলা
হরিণের মাংসহ ৬ চোরাচালানকারীকে আটক করেছে কোস্টগার্ড। মোংলার ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১১ কেজি অবৈধ হরিণের মাংসসহ তাদেরকে আটক করা হয়।  আটকৃতরা হলেন-মোঃ রবিন (৪০), তাইজুল ইসলাম (৩৮), সোহেল হোসেন (৩৯), সাইদুল ইসলাম (৪৭), কল্পনা আক্তার নাজু (৩০) ও মুক্তা আক্তার (৩২)। তাদের সবার বাড়ী ঢাকার কেরানিগঞ্জে বলে জানা গেছে।  কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর ) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ২ টায় বিসিজি বেইজ মোংলা কর্তৃক মোংলা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মোংলা হতে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশী করে ১১ কেজি অবৈধ হরিণের মাংস সহ ছয়জন জন চোরাচালানকারীকে আটক করা হয়।  তিনি আরও বলেন, জব্দকৃত অবৈধ হরিণের মাংস, মাইক্রোবাস এবং আটককৃত চোরাচালানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মোংলা থানা পুলিশের উপস্থিতিতে পূর্ব সুন্দরবনের ঢাংমারী ফরেস্ট অফিসের তাদের সোপর্দ করা হয়।  ঢাংমারী ফরেষ্ট স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, আটকদের বুধবার (৮ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers