সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে আঃলীগ নেতা ভূমিদস্যু পার্থর বিরুদ্ধে নিরিহ ব্যাক্তির জমি দখলের অভিযোগ

রামপালে আঃলীগ নেতা ভূমিদস্যু পার্থর বিরুদ্ধে নিরিহ ব্যাক্তির জমি দখলের অভিযোগ

মেহেদী হাসান, বামপাল (বাগেরহাট) থেকে
রামপালে এক কালের দাপুটে নেতা হুড়কা ইউনিয়ন আঃলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পার্থ প্রতীম বিশ্বাসের বিরুদ্ধে নিরিহ এক ব্যাক্তির বিপুল পরিমান জমি দখলের রাখার অভিযোগ পাওয়া গেছে। বিগত ১৩ বছর ধরে ক্রয়কৃত জমি দখল বুঝে নিতে পারছেন না নিরিহ মুরারী মোহন দেবনাথ। জমির দখল বুঝে নিতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়ায় তিনি জমিতে যেতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।  বহুবার খুলনা সিটির সাবেক মেয়র আ. খালেক ও তার সহধর্মিণী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারসহ সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছেন মুরারী। কোন প্রাতিকার না পেয়ে এক প্রকার জমির আশা ছেড়ে দিয়েছিলেন তিনি। ভূমিদস্যু পার্থ প্রতীম পলাতক সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারকে মা ডেকে সকল অনিয়াম কে নিয়ম বানিয়ে দাপটের সাথে চলতেন পার্থ বিশ্বাস। যে কারেনে তার বিরুদ্ধে কোথাও অভিযোগ দিলে কেউ কোন প্রাতিকার পায়নি। সরকার পরিবর্তনের পরে আশার আলো নিয়ে আবারো রামপাল থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন ভূক্তভোগী। অভিযোগে জানা গেছে, উপজেলার হুড়কা ইউনিয়নের মৃত সুনীল বিশ্বাসের ছেলে সাবেক আঃলীগ নেতা পার্থ প্রতীম বিশ্বাস ক্ষমতার দাপট দেখিয়ে বহু মানুষের জমি দখল করে মাছ চাষ করে আসছিলেন। গত ১৩ বছর পূর্বে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রামের মৃত নারায়ন দেবনাথের ছেলে মুরারী মোহন দেবনাথ ক্রয়সূত্রে ৮ একর জমি মালিক হন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই গত ১৩ বছর পূর্বে মুরারী মোহনকে জমি থেকে উচ্ছেদ করেন। এমন কি জমিতে মাছ চাষ করে ভুক্তভোগী মুরারীর ৩০ লাখ টাকার ক্ষতি করেছেন। এমন কি জমিতে অবৈধ ড্রেজিং করে বিপুল পরিমান মাটি ও বালি উত্তোলন করে জমির শ্রেণি পরিবর্তন করেছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। এসকল অভিযোগের বিষয়ে অভিযুক্ত পার্থ বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি জমি পাবেন, তবে অত জমি পাবেন না। অভিযোগের বিষয়টি তিনি আংশিক স্বীকার করলেও জমি বুঝে দিতে তালবাহানা করছেন। এ ব্যাপারে রামপাল থানার অফিসার ইন-চার্জ মো. সেলিম রেজার দৃষ্টি আকর্শন করা হলে তিনি লিখিত অভিযোগের কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন কারো কোন জমি কেউ দখল করলে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers