সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রামপাল উপজেলা  ছাত্রদলের  র‍্যালি

৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রামপাল উপজেলা  ছাত্রদলের  র‍্যালি

মেহেদী হাসান(রামপাল) সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকাল ১১ টায় (খুলনা- মোংলা)মহা সড়কের  ফয়লার চৌরাস্তা মোড়ে  র‍্যালি করে রামপাল উপজেলা ছাত্রদল। বুধবার (১লা জানুয়ারি) রামপাল উপজেলা  ছাত্রদলের সকল ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের উপস্তিতে  র‍্যালিটি করা হয়। র‍্যালিতে আরো উপস্থিত ছিলেন রামপাল উপজেলা  ছাত্রদলের সদ্য সাবেক যুগ্নআহবায়ক, হাফিজুর রহমান হাফিজ, ইব্রাহিম আকঞ্জি, মিলন লস্কর, মেহেদী হাসান, সদ্য সাবেক সদস্য, সাগর শেখ,শহিদুল শেখ, আশিকুজ্জামান সুমন, আহাদশেখ,বাগেরহাট জেলা ছাত্রদলের সহ- সাধারন সম্পাদক শেখ,রাসেল  । উজলকুড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাব্বির হাসান পাপ্পু, সহ-সভাপতি জুয়েল আকুঞ্জি,সুমন মোড়ল, বাদশাহ,সজীব মল্লিক,হুসাইন  শেখ, প্রিন্স অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রামপাল উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্নআহবায়ক মেহেদী হাসান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশের যেকোনো পরিস্থিতিতে দেশের পাশে থাকতে, গণতন্ত্র রক্ষা করার জন্য, ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করার জন্য। বর্তমান অবৈধ সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসাত্মক অবস্থা থেকে পরিত্রাণের জন্য আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১  দফার প্রেক্ষিতে বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সঠিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের পরবর্তী সরকার দায়িত্ব গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers