সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে বিএনপি নেতা ফারুকের সংবাদ সম্মেলন

রামপালে বিএনপি নেতা ফারুকের সংবাদ সম্মেলন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে বিএনপি নেতা ফারুক আহমেদকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বেলা ১২ টায় প্রেসক্লাব রামপাল এর সভা কক্ষে এ সংবাদ সম্মেলন করেন হুড়কা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফারুক আহম্মেদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় তৃণমূল বিএনপির কমিটি গঠনের জন্যে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে আমরা সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছি। এর মধ্যে আওয়ামীলীগের দোসররা বিএনপির মধ্যে ঐক্যের ফাটল ধরাতে এবং আওয়ামীলীগের লোকদের নিয়ে কমিটি করতে চাপ দিচ্ছে। এই সুযোগে তারা ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় জনৈক তহিদ গাজীর ছেলে সোহাগ গাজীকে দিয়ে তারা বিভ্রান্তিকর তথ্য প্রদান করে আমার নাম ও হুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রুহুল আমিন গোলদারকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। প্রকৃতপক্ষে আমি মারামারি ঠেকিয়ে উভয়পক্ষের মধ্যে মিমাংশার চেষ্টা করি। ওই সময় হুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল গোলদার ছিলেন না। প্রকৃতভাবে দলের বৃহত্তর ঐক্যের স্বার্থে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি কোন প্রকার ষড়যন্ত্র পা না দেয়ার জন্যে আহবান জানান। সংবাদ সম্মানে হুড়কা ইউনিয়ন বিএমপির সাবেক সভাপতি মো. রুহুল আমিন গোলদার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers