শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটের রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব সহকারী শ্যামলকে চক্ষু তুলে ফেলার হুমকি

বাগেরহাটের রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব সহকারী শ্যামলকে চক্ষু তুলে ফেলার হুমকি

বাগেরহাট প্রতিনিধি।

বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব সহকারী শ্যামলকে বখাটে কর্তৃক লাঞ্ছিত ও দেখে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় অভিযোগ দায়েরের চেষ্টা প্রক্রিয়াধীন রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।

জানা গেছে, উপজেলার ঝনঝনিয়া গাববুনিয়া গ্রামের আলকাজ মল্লিকের ছেলে রবি মল্লিক স্বাস্থ্য কেন্দ্রে যান চিকিৎসা নিতে। সেখানে তাকে চিকিৎসক টেষ্ট লিখে দেন। রবি মল্লিক হাসপাতালের ল্যাবে গিয়ে রক্ত দেন টেষ্টের জন্য। ল্যাব সহকারী শ্যামল সরকার নমুনা সংগ্রহ করেন। নমুনার রিপোর্ট দিতে দেরী হলে বখাটে রবি ল্যাব সহকারীকে মারতে উদ্যত হয়। এরপর তার চোখ উপড়ে ফেলার হুমকি দেয়। এতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়ে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত রবি মল্লিকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পালের কাছে জানতে চাইলে তিনি অনাকাঙ্ক্ষিত ঘটানার বিষয়টি নিশ্চিত করে বলেন আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

অভিযোগের বিষয়ে রামপাল থানার ওসি মো. সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers