সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ইজতেমা ময়দানে সংঘর্ষে সাদপন্থী নেতা মুয়াজ বিন নূর গ্রেপ্তার

ইজতেমা ময়দানে সংঘর্ষে সাদপন্থী নেতা মুয়াজ বিন নূর গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান দখল নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষ মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাবলিগ জামাতের সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক আবু সায়েম বিষয়টি নিশ্চিত করে জানান, জুবায়ের অনুসারীদের মামলায় উত্তরার নিজ বাসা থেকে আমাদের সাথী মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু আমরা মামলা করতে গেলে পুলিশ আমাদের মামলা নেয়নি। তারা আমাদের ওপর একটি বড় চক্রান্ত করছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দর হাবিবুর রহমান জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়েছে তিনি বর্তমানে গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। গত ১৮ ডিসেম্বর রাতে বিশ্ব ইজতেমার ময়দানে পাঁচ দিনের জোড় ইজতেমা করা নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হন। অনেকে আহত হন। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবায়েরের অনুসারী এসএম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। এতে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকশ জনকে আসামি করা হয়। ওই মামলায় মুয়াজ বিন নূরকে পুলিশ গ্রেপ্তার করেছে। দীর্ঘদিন ধরেই মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব চলছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers