শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে পরিবার পরিকল্পনা দপ্তরের অংশীজনদের কর্মশালা

রামপালে পরিবার পরিকল্পনা দপ্তরের অংশীজনদের কর্মশালা

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে স্টেক হোল্ডারদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউনিসেফের সহায়তায় কিশোরীদের বাল্য বিয়ে, তাদের বয়ঃসন্ধিকালে বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মো. শামসুদ্দিন মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদ, বাগেরহাটের এডি(সিসি) ডাক্তার বি,এম দীন মোহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, পরিবার পরিকল্পনা পরিদর্শক গাজী জোবায়েদ হোসেন, অমিত পাল প্রমুখ।  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেব কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় অংশীজনেরা  কৈশোরকালীন স্বাস্থ্যের উপরে জোর দেন এবং শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার প্রধানগণের মাধ্যমে  তাদের ছাত্র-ছাত্রীদের মধ্যে উক্ত কর্মশালার শিখন প্রচার ও প্রসারে উৎসাহিত করেন। এ সময় সরকারি, বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৩৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers