বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
বাগেরহাটে ইমরান হত্যা মামলার আসামী গ্রেফতার

বাগেরহাটে ইমরান হত্যা মামলার আসামী গ্রেফতার

এস এম রাজ, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে চাঞ্চল্যকর ইমরান শেখ হত্যা মামলার আসামী ইসরান শেখ (৩৬) কে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে জেলার সদর থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার ইসরান শেখ ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকার সাইদ শেখের ছেলে। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি জানান, উপজেলা লখপুর গ্রামের হযরত আলীর ছেলে ইমরান শেখ কে গত ২৮ সেপ্টেম্বর রাতে ফকিরহাটের শ্যামবাগাত জয় জুট মিলের কাছে সন্ত্রাসীরা তার গতিরোধ করে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন তার স্বজনরা। সেখানে চিকিৎসাধিন অবস্থায় ৪ নভেম্বর ইমরান মারা যান। এ ঘটনায় নিহতের ভাই কামরান বাদী হয়ে ৬ নভেম্বর ১৩ জনের নামে ফকিরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। এই হত্যা মামলার তিন নম্বর আসামী ইসরান শেখকে র‌্যাব গ্রেফতার করে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ফকিরহাট থানায় হস্তান্তর করেছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers