সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে এম এ ইচ সেলিম

বাগেরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে এম এ ইচ সেলিম

এস এম রাজ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে পুরাতন বাজার মেহেদী কুঞ্জে বাগেরহাট-২ আসনের সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা এম এ ইচ সেলিম এ সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুত্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আসাদুল হক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শেখ মাহবুবুর রহমান টুটুল, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মীনা মারুফুজ্জামান রনি, কচুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির সাবক সহ সভাপতি শেখ নজরুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক নূরুল আমীন, সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, সাধারন সম্পাদক মেহবুবুল হক কিশোর, এম এ এইচ সেলিমের বড় ছেলে মেহেদী হাসান প্রিন্স প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ১৫০০ বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মধ্যে ১৫০০ কম্বল বিতরন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট- ২ (সদর-কচুয়া) আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম। সংবর্ধনা অনুষ্ঠানে এম এ এইচ সেলিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেহাট -২ (বাগেরহাট-কচুয়া) আসনে নির্বাচন করার ঘোষনা দেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers