সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চুলকাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

চুলকাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আসাদুজ্জামান শেখ সোবহান, নিজস্ব প্রতিবেদক
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, পতাকা ছিঁড়ে ফেলা, দিল্লির আগ্রাসনের প্রতিবাদে চুলকাটিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী দল (বিএনপি) রাখালগাছি ও খানপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার (১২ডিসেম্বর) বিকাল ৩ টার সময় খুলনা-মোংলা হাইওয়ে মহাসড়কের পাশে চুলকাটি প্রেসক্লাবে চত্বরে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মহাসড়ক ও চুলকাটি বাজার প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। খানপুর ইউনিয়ন বিএনপি’র নেতা খান হাফিজুর রহমান এর সভাপতিত্বে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, পতিত স্বৈরাচার হাসিনাকে প্রত্যাবাসনের জন্য ভারতের নরেন্দ্র মোদি সকল ষড়যন্ত্র করে যাচ্ছে। এ সময় ভারতের মিডিয়া সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা গুম, খুন করেছে, এর জন্য তো কোনদিন কথা বলেননি। শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর এদেশের মানুষ আনন্দে আছে, স্বাধীনভাবে চলাফেরা করতে পাচ্ছে। দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমাদের ভালো কিছু দিল্লি কখনো ভালো চোখে দেখেনি। আগরতলায় আমাদের ডেপুটি হাইকমিশনে আক্রমণ, পতাকা ছিঁড়েছে তারা। নিজ বাড়িতে মেহমানকে আক্রমণ করাকে কাপুরুষের পরিচয় দিয়েছে মোদি সরকার। বিক্ষোভ মিছিল থেকে ভারতের সকল পণ্য বর্জনের ঘোষণা দেনসহ সহকারী কমিশনে আক্রমণ, পতাকা ছেঁড়ি ফেলার তীব্র নিন্দা ও হুঁশিয়ারি উচ্চারণ করে এই নেতা বলেন, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, পতাকা কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমাদের ১৮ কোটি মানুষের দেশ। আমরা জানি, কী করে দেশের পতাকা সমুন্নত রাখতে হয়। উক্ত বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে বাগেরহাট সদর থানার সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব এর সঞ্চালনায় এসময় বক্তব্যে রাখেন  সদর থানা যুগ্ম আহবায়ক  ফকির  মাসুম বিল্লাহ , জেলা যুবদলের  সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাসুম ফকির, জেলা যুবদলের প্রচার সম্পাদক শেখ মিরানুজ্জামান মিরান, জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান রাজন, বিএনপি’র নেতা খান গোলজার, খানপুর ইউনিয়ন  বিএনপি’র সাধারণ সম্পাদক বাবুল ফকির, রাখালগাছি ইউনিয়ন সাবেক শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোনছালিন, থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক আলামিন, বিএনপি নেতা নাসির উদ্দিন, বিএনপি’র নেতা আব্দুল কুদ্দুস শেখ, খানপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন, সাধারণ সম্পাদক ইমন শেখ, রাখালগাছি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সাহিদ হাসান সোহাগ, সাংহঠনিক সম্পাদক শফিকুল মোল্লা , বিএনপি’র নেতা আমির হোসেন, পাভেল প্রমূখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers