সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চুলকাটিতে বসতবাড়ী ভাংচুর ও মালামাল লুট আহত ২

চুলকাটিতে বসতবাড়ী ভাংচুর ও মালামাল লুট আহত ২

চুলকাটি প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার সৈয়দপুর গ্রামে প্রকাশ্যে দিনদুপুরে সন্ত্রাসীদের হামলায় বসতবাড়ী ভাংচুর ও আহত ২, আহতরা হলেন রুপা বেগম ২ে৮), তহমিনা বেগম(৩৫) আহত রুপা বেগমকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি ঘটেছে (৭ ডিসেম্বও) আনুমানিক বেলা ১২ টার সময় সৈয়দপুর গ্রামের আশরাফ মোড়লের পুত্র শফিকুল মোড়লের বাড়িতে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রæতার জের ধরে বাবুল মোড়লের নেতৃত্বে ভাড়াটিয়া ৯ থেকে ১০ জন সন্ত্রাসী সংবদ্ধভাবে লোহার রড, লাঠি সোটা নিয়ে এ হামলা চালায়। পারিবারিক সূত্রে জানাযায়, ঘটনার দিন বাবুল মোড়ল ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে বাড়ীতে অবৈধ ভাবে প্রবেশ করে বেধড়ক মারপিট ঘরবাড়ী ভাংচুর করে নগদ বত্রিশ হাজার টাকা, একটি টাচ মোবাইলফোন স্বর্ণাংকারসহ মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী রুপা জানায় আমি ও আমার ননদ বাড়িতে থাকা অবস্থায় বাবুল মোড়ল ও তার ভাড়াটিয়া সন্ত্রাষীদের নিয়ে আমার বসতবাড়িতে হামলা চালায় এছাড়া আমাদের জীবন নাশের হুমকি দেয়। ভুক্তভোগী রুপা বেগম বাদী হয়ে ৩জন ও অজ্ঞাতনামা ৯/১০ জন আসামী করে বাগেরহাট সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আসামীরা হলেন আশরাফ মোড়লের পুত্র বাবুল মোড়ল (৪০), নুরনবী শেখের স্ত্রী জীবুন বেগম(৪৫), মহিউদ্দিন শেখের স্ত্রী রুপা বেগম (২৫) ও অজ্ঞাতনামা ৯/১০ জন। হামলাকারী বাবুল মোড়লের বোন জীবুন বেগম এর সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি ঘটনাটি অস্বীকার করেন। এব্যাপারে বাগেরহাট সদর মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সাইদুর রহমান এর সাথে কথা হলে তিনি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers