সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে শ্রমিক নেতাকে মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

বাগেরহাটে শ্রমিক নেতাকে মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক নেতাকে মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবে ভুক্তভোগি শ্রিমিক নেতা মোঃ শওকত হোসেন উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে এসংক্রান্ত লিখিত বক্তব্য পাট করেন। জেলার পৌর শহরের বাষাবাটী পালপাড়া এলাকার আঃ খালেক শেখের পুত্র মোঃ শওকত হোসেন। লিখিত বক্তব্যে বলেন গত বুধবার(৪ ডিসেম্বর) দুপুরে আমার দ্বায়ের কৃত একটি মামলার তারিখ জানার জন্য কোর্ট এলাকার খারদ্বার (তালতলায়) নামক স্থানে পৌছালে বাগেরহাট আন্তঃ জেলা বাস শ্রমিক ইউনিয়ার দখল সংক্রান্ত বিষয় নিয়ে খারদ্বার এলাকার মৃত: জব্বার শেখের ছেলে আশিক শেখ ও জলিল শেখের ছেলে মিঠু শেখ  আমার পথ রোধ করে লিয়াকত সাহেবের দল করিনা কেন বলিয়া আমাকে অকর্থ ভাষায় গালিগালাজ করে আমার শরীরের বিভিন্ন স্থানে কিল ষুসি মারতে  মারতে উকিলের চেম্বারের সামনে নিয়ে যায় এসময় চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এলে আশিক ও মিঠু ঘটনা স্থল ত্যাগ করে। তারা বাস শ্রমিক ইউনিয়ানের কোন সদস্য নয় এরা বহিরা গত। তিনি আরো বলেন, এবিষয়ে গত ৫ ডিসেম্বর আশিক ও মিঠুশেখের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ করা হয়েছে । সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন বংলাদেশ জাতীয় মটর শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন মোজাম, সাধারন সম্পাদক মোঃ কুদ্দুস হাজরা, শ্রমিক নেতা এশারাত হোসেন বাদশা ও মোঃ আব্দুল্লা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers