সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে আমনের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

রামপালে আমনের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
তীব্র লবণাক্ততা ও বৈরী আবহাওয়ার মধ্যেও আমনের বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগের তদারকি ও প্রণোদনার আওতায় বীজ-সার ও উপকরণ প্রদান করায় আশানুরূপ ফলন ঘরে তুলতে পেরেছে কৃষকেরা। উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, ৮০’র দশক থেকে অপরিকল্পিত চিংড়ি চাষ, জলবায়ু পরিবর্তন জনিত কারণে বৈরী আবহাওয়ায় আমন আবাদের ফলন আশংকাজনক হারে কমে যায়। বিশেষ করে প্রলয়ঙ্করী আইলা ঝড়ের জলোচ্ছ্বাসে তীব্র লবন পানি কৃষি জমিতে প্রবেশ করার ফলে আমন আবাদ কমতে থাকে। এ সময় রামপালে ২০ থেকে ২৫ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ হতো। যা কমে সাড়ে ৮ হাজার হেক্টরে দাঁড়িয়েছে। তবে ২ হাজার সালের পরে এ উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে উজলকুড়, বাইনতলা ও মল্লিকেরবেড় ইউনিয়নে ওয়াপদা বেড়ি বাঁধ থাকায় বোরো আবাদ দিন দিন বাড়ছে। চলতি বোরো মৌসুমে আরও সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হবে। কৃষি বিভাগ থেকে সরকারিভাবে উন্নত জাতের বীজ, সার, উপকরণ প্রদানের পাশাপাশি কৃষকদের পরামর্শ প্রদান করায় ধান উৎপাদনের পরিমাণ বেড়েছে। তাতে করে সার্বিকভাবে এ উপজেলার জনসংখ্যার অনুপাতে খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ। উপকূলীয় এলাকায় জলবায়ু অভিঘাত মোকাবিলা করে কৃষি খাতকে আবহাওয়া উপযোগী করা হয়েছে। যে কারণে আবাদ কম হলেও ধান উৎপাদন বৃদ্ধি পেয়েছে। রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়ালিউল ইসলাম জানান, এ বছর আমন আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছিল ৮ হাজার ৪১৫ হেক্টর জমিতে। তা অর্জিত হওয়ায় ধান উৎপাদন হয়েছে ২৪ হাজার ৪০৩ টন। এর পূর্ববর্তী বছরে (২০২৩-২৪ অর্থবৎসর) ধান উৎপাদন হয়েছিল ২৩ হাজার ৭৮৯ মে. টন। ২০২২-২৩ অর্থবৎসরে উৎপান হয়েছিল ২০ হাজার ৯৯০ মে. টন।nখরিপ-২/২০২৪-২৫ অর্থবৎসরে ১০ টি ইউনিয়নে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের হাইব্রিড ধানের আবাদ করা হয় ৮১০ হেক্টর, উফশী জাতের আবাদ করা হয় ৬ হাজার ৩১০ হেক্টরে ও স্থানীয় জাতের আবাদ করা হয় ১ হাজার ২৯৫ হেক্টরে। চাষিরা জানান, আগাম বৃষ্টি, আবহাওয়া অনুকুলে থাকা ও কৃষি অফিস থেকে পরামর্শ প্রদান করা হয়েছে। বিনামূল্য উন্নত জাতের ধান ও কৃষি উপকরণ বিতরণ করায় তাদের আবাদ বৃদ্ধি পেয়েছে। এ বছর ধানের দাম ভালো পাওয়ায় ও খড়ের দাম বৃদ্ধি পাওয়ায় খরচ বাঁচবে বলে জানান সিংগড়বুনিয়া গ্রামের কৃষক এম, এম মহিতুর রহমান। একই কথা জানান বড়দিয়া গ্রামের কৃষক মোন্তাজ মোল্যা

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers