শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা বিএনপি’র সাবেক সভাপতি’র মতবিনিময়

চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা বিএনপি’র সাবেক সভাপতি’র মতবিনিময়

চুলকাটি প্রতিনিধি
বাগেরহাট জেলা বিএনপি’র ও প্রধান সমন্বয়ক চুলকাটি প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। তার বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন,” ৫ আগষ্ট বিপ্লবে ফ্যাসিষ্ট সরকারের পতনের পর দেশ আবার স্বাধীনতার স্বাদ উপভোগ করছে দেশের মানুষ এখন কথা বলার বাক স্বাধীনতা পেয়েছে, ভোট কেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে ভোট প্রদানের পরিবেশ সৃষ্টি হয়েছে। এর আগে দেশ গণতন্ত্র থেকে সৈ¦রাতন্ত্রে পরিণত হয়েছিল। দেশের মানুষ বাকরুদ্ধ ছিল, সংবাদ কর্মীদের স্বাধীনতা ছিল না। বিএনপি’র নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করা হতো। বিএনপির নেতা-কর্মীরা স্ত্রী-সন্তান নিয়ে ঘরে থাকতে পারেনি। সৈ¦রসরকারের নেতা-কর্মীদের অনিয়ম-দুর্নীতিতে দেশের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। সাধারন মানুষ সহ বিরোধীদলের নেতা-কর্মীরা ভোট দিতে মাঠে যেতে পারেনি। ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবের পর দেশের মানুষ এখন মুক্তভাবে মত প্রকাশের সুযোগ পেয়েছে। মানুষ স্বাধীনভাবে কথা বলছে। প্রশাসন নিরপেক্ষ কাজ করার সুযোগ পেয়েছে। মানুষ এখন ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। ভোটাররা প্রায় দেড়যুগ পর নিজের ভোট নিজের পছন্দসই প্রার্থীকে দিতে পারবে। যখন অর্ন্তকালীনবর্তী সরকার সংস্কারের কাজ করে যাচ্ছে, তখনই ফ্যাসিষ্টের দোসররা দেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তিনি সাংবাদিকদের মাধ্যমে সকলকে ষড়যন্ত্রের বিষয়ে সচেতন থাকার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers