শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে দুই বিএনপি কর্মীকে পিটিয়ে আহত : ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর লুটপাট

বাগেরহাটে দুই বিএনপি কর্মীকে পিটিয়ে আহত : ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর লুটপাট

এস এম রাজ, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বিএনপি কর্মী হুশিয়ার শেখ (৪০) ও তার ভাই মতিয়ার শেখ (৪২) কে পিটিয়ে যখম করেছে সন্ত্রাসীরা। বাগেরহাট সদর উপজেলার হদেরহাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে। আহত হুশিয়ার ও মতিয়ার শেখ সিংগে গ্রামের মৃত উকিল উদ্দীন শেখের ছেলে। তারা সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির কর্মী। সোমরার (২ডিসেম্বর) সকালে সদর হাসপাতালে গেলে এ প্রতিবেদককে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি আহত হুশিয়ার শেখ জানান, তারা শনিবার (৩০ নভেম্বর) বিকেলে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির আয়োজনে কাশেমপুর বাজার মাঠে সস্প্রীতি সমাবেশে যাওয়ার পথে বিষ্ণুপুর ইউনিয়ানের হদেরহাট এলাকায় পৌছালে পূর্ব থেকে ওতপেতে থাকা বোরহান হাওলাদার, ফয়সাল শেখ ও মুরাদ শেখের নেতৃত্বে ২০/২৫ জনের সন্ত্রাসীরা তার উপর  হামলা করে। এতে তিনি গুরুত্বর আহত হলে খবর পেয়ে তার বড় ভাই মতিয়ার শেখ উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা তার উপরও হামলা করে। এতে তার ভাই মতিয়ার গুরুত্বর জখম হয়। তিনি আরো অভিযোগ করেন, তাদের আহত করে ফেলে রেখে গিয়ে সিংগে খেয়াঘাট এলাকার ওয়াবদা রাস্তার পাশের্^ তাদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা, ভাংচুর ও লুটপাট করে। এসময় দোকানে থাকা নগদ ৭০ হাজার টাকা, ফ্রীজ, টিভি ও অন্যান্য মালামাল নিয়ে যায়। বাগেরহাট সদর মডেল থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা সাঈদুর রহমান জানান, এ ঘটনার বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক
আইনগত ব্যাবস্তা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers