শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি
ইসকন নিষিদ্ধের দাবিতে বাগেরহাটের চিতলমারী বাজারে বিক্ষোভ মিছিল ও পথ সভা হয়েছে। বিকেলে উপজেলা তাঁতীদল ও ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ‘কোটি টাকা’র ব্রীজের ওপর শেষ হয়। পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শরিফুল হাসান অপু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য শেখ জাহিদুর রহমান, সাবেক তুখোড় ছাত্রদল নেতা মোঃ মাসুদ তালুকদার, জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি সৈয়দ কামরুল ইসলাম সুমন, সদ্য সাবেক যুগ্ম-সম্পাদক মোঃ হুমায়ুন শেখ, ইয়াসিন ফকির, উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি লিমন বিশ্বাস ইউনুস, তাঁতীদলের সভাপতি মোঃ মামুন তালুকদার, সাধারন সম্পাদক রাজীব পাইক ও কৃষক দলের সহ-সভাপতি মোঃ রেফাত খাঁন রেফা। বিক্ষোভ মিছিলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের বিচার ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি জানানো হয়।
Leave a Reply