শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে খালেদা জিয়া ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান

রামপালে খালেদা জিয়া ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা 

রামপালে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে, কেন্দ্রীয় বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীমের পরিচালনায়  খালেদা জিয়া ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উজলকুড় ইউনিয়ন সভাপতি মোল্যা আ. সত্তারের সভাপতিত্বে এবং উজ্জলপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মিলন আকুনজির  সঞ্চালনায়   এ ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক আকরাম হোসেন তালিম, সদস্য সরদার অজিয়ার রহমান, রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, যুগ্ম আহবায়ক আলী আকবার সম্রাট, তরফদার জিল্লুর রহমান, অধ্যাক্ষ খালিদ আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামিউল হক, সহকারী অধ্যাপক মুক্তাদির হক, ডা. এনামুল কবির, ডা. কবির হোসেন, মো. লাভলু ফকির, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জেহাদুল ইসলাম, কৃষকদলের সেক্রেটারি এহতেশাম আলম, এ্যাডভোকেট হুমায়ুন কবির, মাজহারুল ইসলাম ইয়ামিন, শামীম হাসান তিতাস, সোহেল রানা, সভা সঞ্চালনা করেন মোল্যা ইসমাইল হোসেন খোকন প্রমুখ। খালেদা জিয়া ফ্রি এ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় ৫ হাজার রোগীকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়।গরিব অসহায় দুস্থ নারী ও পুরুষ চিকিৎসা বঞ্চিত লোকদের নিয়ে আগামী দিনেও কাজ করা হবে বলে ঘোষণা দেন কৃষিবিদ শামিমুর রহমান শামীম।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers