সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
মেহেদী হাসান,(রামপাল)সংবাদদাতা
আজকের পৃথিবীতে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোবাবেলা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি কোনো একক রাষ্ট্রের বা বিশেষ কোনো অঞ্চলের সমস্যা নয়, বরং একটি বৈশ্বিক সমস্যা হিসেবে আজ সকলের সামনে দৃশ্যমান হয়েছে। জলবায়ুর চেনাজানা ধরণ বদলে যাওয়াকেই বলা হচ্ছে আজকের এই জলবায়ু পরিবর্তন। এই পরিবর্তন দু’ভাবে হয়ে থাকে (১) প্রাকৃতিক ভাবে, এবং (২) মনুষ্য সৃষ্ট। প্রাকৃতিক ভাবে জলবায়ু পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া যেখানে তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ু এবং অন্যান্য উপাদান কয়েক দশক বা তার বেশি সময় ধরে ধীরে-ধীরে সহনশীলতার মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে এসেছে। ৮ (আট) হাজার বছর পূর্বের সময় থেকে শিল্প-বিপ্লবের মাঝামাঝি সময়ের মধ্যে তাপমাত্রা মোটামুটি স্থির ছিলো; এ-সময়ের মধ্যে পৃথিবীর তাপমাত্রা ৫.৬ থেকে ৮.৪ ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পেয়েছে। যা জীব-বৈচিত্রের জন্য সহনশীলতার মধ্যে ছিলো। পাশাপাশি মনুষ্য সৃষ্ট কারনে আজকের পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের প্রধান চালিকা শক্তি অনিয়ন্ত্রিত জীবাশ্ব জ্বালানির (প্রধানত-তেল, গ্যাস, কয়লা, এলএনজি) ব্যবহার বায়ু মন্ডলে তথা গ্রীণ হাউজে কার্বন-ডাইঅক্সাইড, নাইট্রোজেন, মিথেনসহ নানা ধরনের ক্ষতিকারক গ্যাস বৃদ্ধি, ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি, মেরু অঞ্চলের বরফ বা আইচ ক্যাপ/হিমবাহ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি লবনাক্ততার প্রসার (বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনিস্টিটিউটের তথ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের ফলে বিগত ৩৬ বছরে দেশে লবণাক্ত জমির পরিমাণ দাঁড়িয়েছে ২২ লাখ ২ হাজার দশমিক ৮১ হেক্টরে)। ঝড় বন্যা জলাবদ্ধতা সাইক্লোন খরা তাপদাহ দাবানল টর্নেডো নিম্নচাপ ভুমিকম্প অতিবৃষ্টি অনাবৃষ্টি লবনাক্ততা মরুকরণ সর্বপরি মানুষের জীবন-জীবিকার উপর ছড়ি ঘোরানোর নেতৃত্ব দিচ্ছে আজকের এই জলবায়ু পরিবর্তন। জলবায়ু বিশেষজ্ঞরা মনে করেন; এভাবে চলতে থাকলে ২০৫০ সাল নাগাদ পৃথিবী অর্ধেকেরও বেশী জীববৈচিত্র ধ্বংষ হয়ে যাবে, যা ইতোমধ্যে পরিলক্ষিত হচ্ছে। ফলে মানুষের জীবন-জীবিকার উপর ব্যাপক প্রভাব পড়ছে, সুপেয় ও মিষ্টি পানির সংকট তিব্রতর হচ্ছে। আহত ও নিহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ঘরবাড়িসহ অবকাঠামো-গাছপালা-ফসল ধংস ও ক্ষতিগ্রস্থ হচ্ছে, সম্পদের ক্ষতি হচ্ছে, দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে, মানুষ কর্মহীন হয়ে পড়ছে, স্থানাস্তরিত হচ্ছে উপকুলের বাসিন্দারা, মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে, বিশেষ করে নারী-শিশু-প্রতিবন্ধীরা অধিক ক্ষতিগ্রস্থ হচ্ছে, বন্ধাত্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি বাল্যবিবাহ-বহুবিবাহ, শিশুমৃত্য, ডিভোর্স এর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। রয়েছে বজ্রপাতের প্রকোপ এবং কালবৈশাখীর ছোবল। এছাড়াও অস্বাভাবিক তাপ ও শৈত্যপ্রবাহ তো আছেই। চিকিৎসা ও স্বাস্থ্য সেবার অবস্থাও করুন। মাস্কিপক্ষ, করোনা, হাম-রুবেলা, ডেঙ্গুসহ নতুন-নতুন রোগের আবির্ভাব ও বিকশিত হচ্ছে। বিশ্বব্যাংকের গবেষণা প্রতিবেদনে বলা হচ্ছে; জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের তিন-চতুর্থাংশ বা ১৩ কোটির বেশি মানুষের জীবনযাত্রার মান অনেক নিচে নেমে যাবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে শস্যের গুণাগুণ ও উৎপাদনেও পরিবর্তন আসবে। বর্তমান চাষযোগ্য এলাকায় উৎপাদন হ্রাস পাবে। পানির স্বল্পতা বৃদ্ধি পাবে, হ্রাস পাবে মাটির উর্বরতা। একই সঙ্গে নতুন নতুন রোগবালাই দেখা দিতে পারে। ফলে কৃষিতে কীটনাশক ও সারের প্রয়োগ বৃদ্ধি পাচ্ছে। কৃষি জমিতে সেচের ব্যাপকতা বাড়বে, বাড়বে ভূমিক্ষয়। আশংকার বিষয় হলো; জার্মানওয়াচ নামে একটি পরিবেশবাদী সংগঠনের প্রকাশিত ‘বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক-২০২৩ ‘ এর মতে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিএডি)-এর তথ্য অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলের মানুষের ঘরবাড়ি ও জীবিকা বিপন্ন হওয়ার কারণে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রায় নয় লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ১৯ টি জেলার ১২০ বর্গকিলোমিটার এলাকার ১২ থেকে ১৮ শতাংশ ডুবে যাওয়ারও আশঙ্কা রয়েছে। বিশ্ব উষ্ণায়নের কারণে আর্কটিক অঞ্চলের সমুদ্রের বরফ প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে। এই অঞ্চলে এখন গ্রীষ্মে বরফের পরিমাণ যে হারে গলে যাচ্ছে, শীতে তা পুনরায় জমে উঠছে না। বর্তমান শতাব্দীর মধ্যেই গ্রীষ্মকালে আর্কটিক সমুদ্রের বরফ সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের এই নিষ্ঠুরতার সাথে নিজেদের অভিযোজন করতে পারবো কি? আমরা কি পারবো ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পাওয়া সাইক্লোন, ঝড়, বন্যা ও খরা মোকাবিলা করতে? গত ২০ বছরে বাংলাদেশে ১৮৫টি জলবায়ু পরিবর্তনজনিত বড় দুর্যোগ আঘাত হেনেছে। আর অর্থনৈতিক ক্ষতি হয়েছে ৩৭২ কোটি ডলার। আমাদের জন্য কি থাকবে মাইগ্রেসনের সময়? আমরা এত দ্রুত জলবায়ু পরিবর্তনের সাথে কিভাবে অভিযোজিত হবো? কিভাবে ঘটবে আমাদের বিবর্তন? সবকিছু বিবেচনা করলে দেখা যায়, এমন একটা সময় আসছে যখন আমরা সাইকো হয়েও টিকে থাকার সুযোগ পাবো না! গ্লোবাল কার্বন বাজেট রিপোর্টের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর নাগাদ বিশ্বে নিঃসৃত কার্বন-ডাই অক্সাইডের পরিমাণ পৌঁছাবে ৪১ হাজার ৬০০ কোটি টন। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর বায়ুমণ্ডলে যোগ হওয়া অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়বে ১ হাজার কোটি টন। এই বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিঃসরণের প্রধান কারণ তিনটি। এগুলো হলো কয়লা, জ্বালানি তেল এবং গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যাবহার, দাবানল এবং গাছপালা কর্তন ও বনজঙ্গল ধ্বংস করা। যদি আমরা কার্বন-ডাই অক্সাইড ও অন্যান্য গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে অবধারিত ভাবেই বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং আমাদেরকে চরম বিপর্যয়ের মুখে পড়তে হবে। ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ সম্মেলনে একটি চুক্তিতে স্বাক্ষর করেছিল জাতিসংঘের অধিকাংশ সদস্যরাষ্ট্র। সেই চুক্তির মূল শর্ত ছিল যে ২০৩০ সাল পর্যন্ত সদস্যরাষ্ট্রগুলো প্রতি বছর কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে আনবে এবং বিশ্বের তাপমাত্রা কোনোভাবেই ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে দেওয়া যাবে না। তবে বাস্তবে ঘটেছ তার বিপরীত। গত এক দশকের প্রায় প্রতি বছরই বেড়েছে নিঃসৃত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত রাখার পাশাপাশি ব্যাপকমাত্রায় বনজঙ্গল ধ্বংসও এজন্য অনেকখানি দায়ী। বিশ্বে ৮০ শতাংশ কার্বন নিঃসরণের জন্য দায়ী জি-২০ ভুক্ত (আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি,মেক্সিকো, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, ভারত, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র) শিল্পোন্নত দেশগুলো। সেখানে বাংলাদেশ দায়ী মাত্র দশমিক ৪৭ শতাংশমাত্র। অথচ জলবায়ু পরিবর্তন জনিত বৈশ্বিক ঝুঁকির সুচকে আমরা ৭ম অবস্থানে। তাহলে কি আমরা এই উপকূলীয় এলাকার জনগোষ্ঠি হাল ছেড়ে দিয়ে বসে থাকবো! নিশ্চয়ই না, আসুন, সবার মধ্যে এখন থেকেই জনসচেতনতা তৈরি করি। বাংলাদেশ ইতোমধ্যে জাতীয় অভিযোজন পরিকল্পনা (National Adaptation Plan – NAP) গ্রহণ করেছে । জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই জাতীয় অভিযোজন পরিকল্পনা (NAP-National Adaptation Plan) চূড়ান্তকরণের কাজ চলছে, যার আওতায় আমাদের অভিযোজন খাতে ২০৫০ সালের মধ্যে ২৩০ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের প্রয়োজনীয়তা রয়েছে। অন্তর্জাতিক মহলের কাছে সবুজ জলবায়ু তহবিল, ক্ষয়ক্ষতির অর্থায়নের জন্য এভিডেন্স সহ দাবী তুলতে হবে। অবশ্যয়ই এই দাবি হত হবে অনুদানের ভিত্তিতে ঋণ হিসেবে নয়। সময় হয়েছে ভবিষ্যৎ বাসযোগ্য পৃথিবী বিনির্মানে প্রাণ-প্রকৃতির পাশে দাঁড়ানোর…
জলবায়ু অভিযোজন :
জলবায়ু পরিবর্তন বর্তমান পৃথিবীতে সবচেয়ে আলোচিত ইস্যুসমূহের মধ্যে অন্যতম উদ্বেগ হিসেবে জায়গা করে নিয়েছে। জলবায়ু পরিবর্তনের ব্যাপকতা পুরো বিশ্বকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াচ্ছে। মানবসভ্যতা তথা জীববৈচিত্র্যের চিরচেনা চরিত্র চ্যালেঞ্জ ও বিপর্যয়ের মূখে। বলাই বাহুল্য, জলবায়ুর পরিবর্তনে উদ্ভূত এই বিরূপ পরিবেশ ঝুঁকি অধিকাংশ ক্ষেত্রে মানুষের দ্বারাই তৈরি হয়েছে। প্রেক্ষাপট বিবেচনায় পরিবর্তিত জলবায়ুর সঙ্গে আমাদের অভিযোজন করতে পারাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজনের উপায় অনুসন্ধান করে নিচের আলোচনার দিকে মনোযোগ দিতে পারি।
বিভিন্ন জীব তাদের বৃদ্ধি ও বিকাশকালে বিভিন্ন প্রকার প্রাকৃতিক প্রতিকূলতার মুখোমুখি হয়। অভিযোজন (Adaptation) হলো একটি জীবের গঠন বা আচরণের পরিবর্তন যা জীবকে তার আবাসস্থলে আরও ভালভাবে বেঁচে থাকতে সাহায্য করে এবং ঐ জীবের টিকে থাকার যোগ্যতাকে বৃদ্ধি করে। জলবায়ু পরিবর্তন অভিযোজন (Climate Change Adaptation) হল পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার ক্ষমতা বা প্রবণতা পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বর্তমান বা প্রত্যাশিত প্রভাবের সাথে তাল-মেলানোর প্রক্রিয়া। অভিযোজন মানুষের জন্য জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি এড়ানোর লক্ষ্য রাখে এবং মানুষের জীবদ্দশায় হাতে নেয়া চলমান কাজ যা পরিবেশের সাথে খাপ খাইয়ে টিকে থাকতে সহায়তা করে। অভিযোজনের উদ্দেশ্য হলো পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বা মানিয়ে নিয়ে জীবনধারণ ও বংশবিস্তার করা। অভিযোজন বিজ্ঞান এ পর্যন্ত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অভিযোজনের তিনটি পর্যায় চিহ্নিত করেছে; প্রথম পর্যায়টি হচ্ছে।
১) জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রতিকূল প্রভাবগুলো মূল্যায়ন করা:
জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রতিকূল প্রভাবগুলো মূল্যায়ন করা (রিক্স ম্যাপিং করা) অর্থাৎ যাচাই করে দেখা যে, আমরা আসলেই এমন কিছু করছি কি-না, যা উক্ত প্রভাবগুলো আমাদেরকে আরো ঝুঁকির সম্মুখীন করে তুলছে; এবং সে অনুসারে ব্যাক্তি পর্যায়ের পাশাপাশি সরকারী বা রাষ্ট্রীয় উদ্যোগ নিতে হয়। আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদেরকে (বাংলাদেশ) অবশ্যই ঝুঁকির দিক বিবেচনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন করতে হবে এবং অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। দেশের দরিদ্র মানুষেরা সবচেয়ে বেশি অরক্ষিত। কারণ, এই প্রতিকূলতাগুলো প্রতিরোধ করার মতো কোনো উপায় তাদের কাছে নেই।
২) স্বপ, মধ্য ও দীর্ঘমেয়াদি কৃষি ও অবকাঠামোসমূহে বিনিয়োগ:
অভিযোজনের দ্বিতীয় পর্যায়টি হলো স্বপ, মধ্য ও দীর্ঘমেয়াদি অবকাঠামোসমূহে বিনিয়োগ করার প্রবণতা তৈরি করা। বিবেচনা করতে হবে ঘরবাড়ি, সেতু-কালভার্ট, রাস্তা-ঘাট, বিমান ও নৌবন্দরগুলোর বিষয়, যাতে সেগুলো ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাবসহিষ্ণু হয়। উল্লেখ্য যে সারা বিশ্বে সব বড় অবকাঠামো প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রতিকূল প্রভাবগুলো বিবেচনা করা হচ্ছে। এ-ধাপটির কিছু উদ্যোগ ব্যাক্তি পর্যায়ের পাশাপাশি সরকারী বা রাষ্ট্রীয় উদ্যোগে নিতে হয়। যেমন–
৩) রূপান্তরমূলক অভিযোজন:
অভিযোজনের তৃতীয় পর্যায়টিকে রূপান্তরমূলক (স্থানান্তরিত ও পরিবর্তিত) অভিযোজন বলা হয়, যা এখনো কিছুটা তাত্ত্বিক পর্যায়ে রয়েছে। এখনো রাষ্ট্রীয়ভাবে তেমন উল্লেখযোগ্য নজির নেই, তবে মানুষ তার ব্যাক্তি প্রয়োজনে স্থানান্তরিত ও পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে। প্রতিকূল প্রভাবগুলো মূল্যায়ন পূর্বক চরম ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বসবাসের জন্য খন্ডকালীন বা সম্পূর্ণ স্থানান্তরিত করা। কার্বন নিস্ব:রণকারি যন্ত্র-শিল্পকে সবুজায়নে উদ্যোগ নেয়া। এটি কেবল জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলোর ঝুঁকি মোকাবিলা নয়, বরং অভিযোজন েব্যবস্থার ভালো ফল লাভের জন্যও এটি প্রযোজ্য হতে পারে।
অভিযোজনে সরকার তথা রাষ্ট্রের করণীয়:
জলবায়ুর পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক পরিবেশ নির্ভর জিব- জীবিকা হারিয়ে মানুষ কর্মহীন হয়ে পড়ছে। এতে দেশের বেকার সমস্যা প্রকট আকার ধারণ করছে। টেকসই অভিযোজন করতে হলে —
Leave a Reply