সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
অবশেষে দীর্ঘ ৫ বছর পর উন্মুক্ত হল চুলকাঠি বাজার পাবলিক টয়লেট

অবশেষে দীর্ঘ ৫ বছর পর উন্মুক্ত হল চুলকাঠি বাজার পাবলিক টয়লেট

চুলকাটি প্রতিনিধি
অপেক্ষার পালা শেষে দীর্ঘ ৫ বছর পর অবশেষে উন্মুক্ত করা হল চুলকাঠি বাজার পাবলিক টয়লেট। ফলে বাজার ব্যবসায়ীদের দীর্ঘ দিনের সমস্যার সমাধান হল। সূত্র জানায়, দক্ষিণাঞ্চলের একটি বড় বাজার ও ব্যবসায়ী মুকাম হলো বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজার। নারকেল, দুধ, কাচামাল, কাঠসহ কয়েকটি কারণে এ বাজারে ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতি বেশি। এতো বড় বাজারে ব্যবসায়ীসহ সাধারন মানুষের প্রসাব-পায়খানা সমস্যা সমাধানে একটি পাবলিক টয়লেট থাকলেও সংস্কারের অভাবে তা’ অনেকটা ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। ফলে শত শত মানুষের সমস্যার কথা বিবেচনা করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২০১৯-২০ অর্থবছরে ১০ লক্ষ টাকা বরাদ্ধ করে আরেকটি পায়লিক টয়লেট নির্মাণের সিদ্ধান্ত নেয় । টেন্ডারের মাধ্যমে কাজটি জুন’২০ শেষ হলেও দীর্ঘদিন ধরে উদ্বোধন না হওয়ার কারণে পাবলিক টয়লেটটি ব্যবহার করা যাচ্ছিল না। গত ৫ আগষ্ট বিপ্লবের পর সারাদেশের ন্যায় চুলকাটি বাজারেও সামাজিক ও রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তন হয়। ফলে বাজারের ব্যবসায়ীরা টয়লেটটি চালু করার জন্য বাজার পরিচালনা কমিটিকে অনুরোধ করে। ব্যবসায়ীদের সমস্যা সমাধানে বাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো: আ: কুদ্দুস শেখ, সাধারন সম্পাদক মল্লিক আমিনুল ইসলাম মুক্ত, সাংগাঠনিক সম্পাদক শওকাত হাওলাদারসহ স্থানীয় ব্যক্তিবর্গের উদ্যোগে গতকাল সকালে উদ্বোধনের মাধ্যমে টয়লেটটি উস্মুক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers