সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপাল উপজেলা ছাত্রদলের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত

রামপাল উপজেলা ছাত্রদলের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেদী হাসান(রামপাল) সংবাদদাতা।।
রামপাল উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব রবিউল ইসলাম রবির নির্দেশে রামপাল উপজেলা ছাত্রদলের আয়োজনে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২২ নভেম্বর বিকেলে উপজেলার ফয়লা বাজার বি এন পির আঞ্চলিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।রামপাল উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ন-আহবায়ক ইব্রাহিম আকুঞ্জির সভাপতিত্বে ও সদ্য সাবেক যুগ্ন-আহবায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লাভলু ফকির । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উজলকুড় ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিলন আকুন্জী, যুবদল নেতা মুজাহিদের শেখ, শ্রমিক দল নেতা মোস্তফা হাওলাদার, আরো উপস্থিত ছিলেন ছিলেন রামপাল উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্নআহবায়ক মিলন লস্কর,সদ্য সাবেক আহবায়ক কমিটির সদস্য, আশিকুজ্জামান সুমন, জুবায়ের পরশ, আহাদ শেখ, শহিদুল ইসলাম। উজলকুড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাব্বির হাসান পাপ্পু।আলোচনা সভায় বক্তারা বলেন, দলের নাম ব্যবহার করে কেউ যদি দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে আপনারা তাকে প্রতিহত করবেন। বহিরাগতরা দলে ঢুকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মান যেন ক্ষুন্ন করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। আমাদের সকলের প্রিয় নেতা কেন্দ্রীয় বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক রামপাল মোংলার গণমানুষের নেতা কৃষিবিদ শামিমুর রহমান শামীম ভাইয়ের এর নির্দেশনা মেনে চলবেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers