শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে হত্যা মামলায় যুবকের যাবজ্জীন কারাদন্ড

বাগেরহাটে হত্যা মামলায় যুবকের যাবজ্জীন কারাদন্ড

এস এম রাজ, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে মোরেলগঞ্জে পুর্ব শত্রুতার জের ধরে এক জনকে কুপিয়ে হত্যার ঘটনায় যুবককে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষনা করেন। রায়ের সময় ঘাতক হাসিব সরদার (২৭) আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবারনে জানাযায়, ২০২০ সালের ১২ আগষ্ট সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার গড়ঘাটা গ্রামের মফিজ সরদার কুমারখালী বাজার থেকে বাড়ি যাবার পথে ওৎ পেতে থাকা আসামীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মফিজ সরদার স্থানীয় বাবুল হাওলদার হত্যা মামলার স্বাক্ষী দেয়ায় পুর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়। এঘটনার দুদিন পর ওই বছরের ১৪ আগষ্ট নিহত মফিজ সরদারের স্ত্রী রোজিনা বেগম বাদি হয়ে ১৭ জনকে আসামী করে মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে মোরেলগঞ্জ থানার তৎকালীন এসআই আব্দুল কাদের হাসিব সরদারকে অভিযুক্ত করে ২০২০ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির দীর্ঘ শুনানী ও সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আনিত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় আদালতের বিচারক ঘাতক হাসিব সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন মাহাবুব মোর্শেদ লালন। তিনি এই মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers