সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে নলধা-মৌভোগ ইউনিয়নে বিএনপির জনসমাবেশ

ফকিরহাটে নলধা-মৌভোগ ইউনিয়নে বিএনপির জনসমাবেশ

ফকিরহাট প্রতিনিধি ।
বাগেরহাটের ফকিরহাটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দৈনিক স্বদেশ খবরের উপদেষ্টা সম্পাদক, ফকিরহাট উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বাগেরহাট-১ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশি সরদার আমান উল্লাহ (বাবলা)। প্রধান বক্তা ছিলেন নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপির আহবায়ক খাঁন শফিউল আলম (রাজু খাঁন), বিশেষ অতিথি ছিলেন সেলিম সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী মনিরুজ্জামান (টুটুক), নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শেখ আবু তালেব, যুগ্ম আহবায়ক কাইয়ুম শেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী বাবর হক (মিঠু কাজী)। অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন সরদার জিয়াউর রহমান (জিয়াব) ও শেখ ইকবাল আহমেদ। সার্বিক তত্ত্ববাধানে ছিলেন নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম (সাইজে)। জনসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জিয়াউর রহমান সমাজ কল্যান পরিষদের সভাপতি এনামুল হক শিকদার, ছাত্রনেতা শশীসহ অন্যান্যরা। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers