সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে মিডিয়া ফিলোশীপ ঘোষণা

বাগেরহাটে মিডিয়া ফিলোশীপ ঘোষণা

এস এম রাজ, বাগেরহাট প্রতিনিধিঃ
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক মোকাবেলায় স্থানীয় সুযোগ ও চাহিদা সৃষ্টিতে করণীয়  নির্ধারন বিষয়ে   মিডিয়া ফেলোশীপ-২০২৪ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৩) নভেম্বর সকালে বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় সংস্থার জেলা কার্যালয়ে, বাগেরহাট জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রতিনিধিদের সাথে ওরিয়েন্টেশনের মাধ্যমে এ ফিলোশীপ ঘোষণা করা হয়। বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  শেখ আহসানুল করিম, মোঃ , এস এম রাজ,  তরফদার রবিউল ইসলাম, মোঃ ইয়ামিন আলী,  মোল্লা মাসুদুল হক, শামসুর রহমান,  এসএম রাজ, অলিপ ঘঠক, এস এস শোহান, মামুন আহমেদ, আবদুল্লাহ আল ইমরান,  নিউজের এসএম আমিরুল হক বাবু , সৈয়দ শওকত হোসেন,  এইচ এম মাইনুল ইসলাম,  এমএম সবুর রানা,  সুজন মজুমদার,  শেখ আবু তালেব, বাঁধন মানব উন্নয়ন সংস্থার এফরটি প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার সোহাগ হাওলাদার, প্রজেক্ট অফিসার সানি জোবায়ের, ইয়ুথ এ্যাক্টিভিস্টা মাহফুজ মাঝি, অর্নব মিস্ত্রি প্রমুখ।
উল্লেখ্য এ বছর এই ফেলোশীপের মূল লক্ষ হলো, উপকূলীয় জেলা বাগেরহাটে জলবায়ু পরিবর্নের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় স্থানীয় সুযোগগুলোকে কাজে লাগানো এবং জলবায়ুতে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন জিবিকা তৈরি ও চাহিদা সৃষ্টিতে করনীয় নির্ধারন করে সিন্ধ্যান্ত গ্রহন কারীদের কাছে চাহিদা সৃষ্টি করা। ১৩ নেভেম্বর ২০২৪ থেকে ২৮ নভেম্ব ২০২৪ পর্যন্ত চলবে প্রতিবেদন সংগ্রহের  সময়। আগামী ৩০ নভেম্বর ২০২৪ ফেলোশীপে অংশগ্রহনকারীদের ১ম ২য় ও তয় সহ মোট ৭ জনকে পুরস্কার প্রদান করা হবে। এছাড়া ফিলোশীপে বাগেরহাটে কর্মরত সকল সাংবাদিক অংশ গ্রহন করতে পারবে। যে বিষয়গুলো বিবেচনা করে প্রতিবেদন করতে হবে তা হলো,  উপকূলীয় এলাকায় পানি সংকট এবং সমাধানে করণীয়,  জলবায়ু সংকট মোকাবেলায় বিকল্প জীবিকায়ন কর্মসূচিতে বাজেট বরাদ্দ ও অগ্রগতি।,  জলবায়ু সুবিচার আন্দোলনে অবদান রাখছে এমন ব্যাক্তি ও প্রতিষ্ঠান, PSF (Pond Sand Filter) এর বর্তমান অবস্থার পরিবর্তনে করনীয়।, অভ্যন্তরীণ মাইগ্রেশন প্রতিরোধে টেকসই ভেড়িবাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা ও করনীয়।,  জলবায়ু পরিবর্তনের কারনে নারীদের স্বাস্থ্য ঝুকি ও সুরক্ষায় করনীয়।, প্লাস্টিক দূষণ প্রতিরোধে সরকারের বর্তমান পদক্ষেপ বাস্তবায়নে সম্ভাবনা ও বাধা, সবুজ উদ্দ্যোক্তা তৈরিতে সম্ভাবনা ও বাধা, নবায়নযোগ্য শক্তির ব্যবহারে সুযোগ ও সম্ভাবনা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers