শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
সুন্দরবনে বনদস্যু আসাবুর বাহিনীর প্রধানসহ আটক ২, দুটি অস্ত্র ও গুলি উদ্ধার

সুন্দরবনে বনদস্যু আসাবুর বাহিনীর প্রধানসহ আটক ২, দুটি অস্ত্র ও গুলি উদ্ধার

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ সংলগ্ন ঠাকুরবাড়ি ঘাট এলাকা থেকে কুখ্যাত বনদস্যু আসাবুর বাহিনী প্রধান সরদার আসাবুর সানা (৪২) ও তার সহযোগী আলমগীর মীরকে (২৮) আটক করেছে কোস্টগার্ড। দুটি একনলা বন্দুক ও ৪ রাউন্ড গুলিসহ মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক দুই বনদস্যু খুলনা জেলার দাকোপ থানার সুতারখালী গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে খুলনার দাকোপ থানায় অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। বিকালে তাদের অস্ত্র ও গুলিসহ দাকোপ থানায় হস্থান্তর করা হয়েছে। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা, লে. কমান্ডার মো. শামসুল আরেফীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে (১২ নভেম্বর) দুপুরে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদস্যরা সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ সংলগ্ন ঠাকুরবাড়ি ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সুন্দরবনের কুখ্যাত বনদস্যু আসাবুর বাহিনী প্রধান আসাবুর ও তার সহযোগীকে ২ টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড গুলিসহ আটক করা হয়। আসাবুর দীর্ঘদিন ধরে সুন্দরবন সংলগ্ন এলাকায় জেলেদের অপহরন করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে খুলনার দাকোপ থানায় অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers