শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে জয় বাংলা শ্লোগান দিয়ে বিএনপির কর্মসূচীতে হামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা

বাগেরহাটে জয় বাংলা শ্লোগান দিয়ে বিএনপির কর্মসূচীতে হামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে জয় বাংলা শ্লোগান দিয়ে ২০২২ সালের ২৩ নভেম্বর বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালন কালে পৌরসভার পুরাতন বাজার এলাকায় বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্যসহ বাগেরহাট জেলা বিএনপির একাধিক নেতাকর্মীকে হামলা ও মারপিটের ঘটনায় আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর নামে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) শ্রমিকদল শেখ শওকাত আলী বাদী হয়ে এ মামলায় করেন। এ মামলা প্রধান আসামী করা হয়েছে বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক খান আবু বক্কার। এছাড়া মামলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামী করা হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছে, ইসলাম নিকারী, খোকন শেখ, লেলিন, জুয়েল খলিফা, সবুজ শেখসহ ৪০ জন। এছাড়া মামলায় আরও ১শ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। উল্লেখ্য, জ্বালানী তেলসহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ২০২৩ সালের ২৩ নভেম্বর বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালনের জন্য বাগেরহাট পৌরসভার পুরাতন বাজার মোড় এলাকায় সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। সে সময় জয় বাংলা শ্লোগান দিয়ে সমাবেশে হামলা চালায় বাগেরহাট জেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। তাদের হামলায় গুরুত্বর আহত হন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ
মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম,এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক ও সাংবাদিক কামরুজ্জামান শিমুলসহ ৩৫ জন। এসময় বিএনপি নেতাদের মারপিট শেষে জেলা বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন এর বাড়ীতে হামলা ও ভাংচুর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers