সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোংলা পুলিশের বিশেষ অভিযানে আ.লীগের ৩ নেতাকর্মী আটক 

মোংলা পুলিশের বিশেষ অভিযানে আ.লীগের ৩ নেতাকর্মী আটক 

মাসুদ রানা,মোংলা প্রতিনিধি 
মোংলা সহ সারা দেশে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে। এ অভিযানের অংশ হিসেবে মোংলা উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার মধ্যরাতে  অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মিঠাখালীর খাসের ডাঙ্গা  এলাকার আওয়ামী নেতা আব্দুল্লাহ মল্লিক, চাঁদপাই উত্তর মালগাজী এলাকার মোঃ শাহ আলম, পৌরসভার কেওড়াতলা এলাকার আব্দুল মান্নান। তাদের বিরুদ্ধে নাশকতা সহ বহু অভিযোগ রয়েছে প্রশাসনেন কাছে।মোংলা-রামপাল সার্কেলের সহকারি পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চলমান। তাই দেশের শান্তি শৃংঙ্খলা ঠিক রাখা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিৎ কল্পে কাজ করছে প্রশাসন। সে জন্য দেশের আইনশৃংঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে মোংলায় ও অভিযান চালানো হয়েছে। এ অভিযানে আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে মধ্যরাতে আটক করে মোংলা থানা পুলিশ। এছাড়া দেশকে অস্থিতিশিল করতে মোংলা আরো বেশ কিছু আওয়ামী নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পর্যাক্রমে তাদেরকেও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। আটককৃতদের রবিবার (১০ নভেম্বর) দুপুরে বাগেরহাট আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers