বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
বাগেরহাটে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ীর মৃত্য

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ীর মৃত্য

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী ইমরান শেখ (৩২) মারা গেছেন। সোমবার বিকেলে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইমরান শেখ ফকিরহাট উপজেলার লখপুর গ্রামের মৃত হজরত আলী শেখের ছেলে। তার তিন শিশু সন্তান রয়েছে। নিহতের মরদেহ বাড়িতে পৌছলে শোকের মাতম শুরু হয়। মঙ্গলবার সকালে নিহতের পরিবার জানায়, গত সোমবার তাকে মোবাইলে ডেকে নিয়ে শ্যামবাগাত জুট মিলের সামনে নেয়া হয়। সেখানে তাকে সন্ত্রাসীরা কুপিয়ে শরিরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা পওে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। নিহতের পরিবার ইমরান শেখের হত্যাকারীদের বিচার দাবী করেছেন। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবির মঙ্গলবার দুপুরে জানান, নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ দেয়ার জন্য থানায় এসেছে। তদন্ত কওে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers