সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোংলা দিগরাজ কলেজ’র নতুন এডহক কমিটির সভাপতি শামিমা লাইজু 

মোংলা দিগরাজ কলেজ’র নতুন এডহক কমিটির সভাপতি শামিমা লাইজু 

মাসুদ রানা, (মোংলা) নিজস্ব প্রতিবেদক 
মোংলা দিগরাজ কলেজের এডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তন করে নতুন কমিটি দেয়া হয়েছে। নতুন এডহক কমিটির সভাপতি শামিমা আক্তার লাইজু ও এডহক কমিটি, বিদ্যোৎসাহী সদস্য শেখ মুস্তাফিজুর রহমান (জনি) কে মনোনয়ন দেয়া হয়েছে। ৩ নভেম্বর রবিবার ভাইস চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়’র কলেজ পরিদর্শক ( ভারপ্রাপ্ত)  মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেয়া হয়। চিঠিতে আরো বলা হয়, এডহক কমিটির মেয়াদ ১৬/০৩/২০২৫ তারিখ পর্যন্ত। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর মহোদয় এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন। শামিমা আক্তার লাইজু  শিক্ষাজীবনে তিনি  এস এস সি সেন্ট পলস উচ্চ বিদ্যালয় থেকে, এইচ এস সি মোংলা সরকারি কলেজ থেকে।  ফিলোশপিতে অনার্স মাস্টার্স ঢাকা ইডেন মহিলা কলেজ,এবং এম এস এস ঢাকা ইউনিভার্সিটি থেকে সমাজকল্যাণ নিয়ে ডাবল মাস্টার্স সম্পন্ন করেন। ব্যাক্তি জিবনে শামিমা আক্তার  লাইজু এক কন্যা সন্তানের জননী। পেশায় তিনি একজন  সোশাল ওয়ার্কার।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers