শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটের খানপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাগেরহাটের খানপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কর্তনের অভিযোগ

চুলকাটি প্রতিনিধি

বাগেরহাটের খানপুর ইউনিয়নের ৪৪ নং উত্তর খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার দুইপার্শ্বের সরকারি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (২৯ অক্টোবর ) ৪৪ নং উত্তর খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার দাস ও স্কুলের দপ্তরীর সহযোগিতায় রাস্তার পাশে থাকা ৫ টি সরকারি গাছ কর্তন করেছে যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

স্থানীয়দের অভিযোগে উঠে আসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার দাস স্কুলের পুরাতন বিল্ডিং এর টেন্ডার প্রাপ্ত বিভিন্ন মালামাল অবৈধ ভাবে বিক্রি ও অনিয়ম দুর্নীতি করেছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। এছাড়া বিদ্যালয়ে উপস্থিত না হয়ে নিয়মিত বেতন নেওয়াসহ স্কুলে ক্লাস ফাঁকি দেওয়া ছাত্র – ছাত্রীদের শিক্ষা পাঠদানে অমনোযোগী বিনা কারণে ছুটি কাটানো নানান অভিযোগে ফুঁসে ওঠেছে স্থানীয় সচেতন মহল। প্রধান শিক্ষক অসিত দাসের অপসারণের দাবি ও জানান তারা।

এব্যাপারে বাগেরহাট সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহআলম এর সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি সাংবাদিকদের জানান আমি সরেজমিনে গিয়ে প্রধান শিক্ষককে বিল্ডিং উপর থাকা ডালপালা কাটার অনুমতি প্রদান করি কিন্তু প্রধান শিক্ষক তার ইচ্ছা মত বেশ কয়েকটি সরকারি গাছ কেটে পেলেন। তার বিরুদ্ধে পাইকপাড়া ও ৪৪ নং উত্তর খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগের দায়ে ২০১৮ সাল থেকে ২ বছর সার্চমেন্টে ছিলেন।৷ পরবর্তীতে এই শিক্ষকের বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। তিনি এলাকাবাসীকে একটু শান্ত থাকার অনুরোধ করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers