শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাট জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি কবির হোসেন সম্পাদক ফকির তারিকুল ইসলাম 

বাগেরহাট জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি কবির হোসেন সম্পাদক ফকির তারিকুল ইসলাম 

বাগেরহাট প্রতিনিধি

আগামী তিন বছরের জন্য বাগেরহাট জেলার ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান মালিক সমিতি (১২৫৫) এর সভাপতি নির্বাচিত হয়েছেন মীর কবির হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফকির তারিকুল ইসলাম। জেলার ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান মালিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চূড়ান্ত ফলাফলে এ তথ্য জানা গেছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুক বনি, সদস্য মোহাম্মদ জাহান আলী এবং অপর সদস্য শেখ রহমত আলী স্বাক্ষরিত পত্রে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

জেলার ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান মালিক সমিতির নির্বাচিত অন্যান্যরা হলেন কার্যকরী সভাপতি পদে মোঃ ওবায়েদুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন জুয়েল, যুগ্মসম্পাদক মোঃ এরশাদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাসেম (সেলিম ভূঁইয়া), কোষাধক্ষ খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম এবং প্রচার সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন শেখ মোস্তাফিজুর রহমান।

১৬ সেপ্টেম্বর বাগেরহাট জেলার ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র জমা দানের শেষ দিন। নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ছিল ১৯ সেপ্টেম্বর এবং ২১ সেপ্টেম্বর নির্বাচন শেষে বিকেলেই ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল শেষে বাগেরহাট জেলার ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান মালিক সমিতি (১২৫৫) এর সভাপতি পদে আবারও বিজয়ী ঘোষণা করা হয় জনপ্রিয় নেতা মীর কবির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে নাম ঘোষণা করা হয় বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম এর নাম।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers