শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে সমবায় দিবস পালিত

বাগেরহাটে সমবায় দিবস পালিত

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি :
সমবায় গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ, এই প্রতিপাদ্য সামনে রেখে বাগেরহাটে পালিত হয়েছে ৫৩ তম সমবায় দিবস। শনিবার (২ নভেম্বর) সকালে বাগেরহাট জেলা কালেক্টরেট চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষন করে জেলা প্রশাসক কার্যালয় সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। জেলা সমবায় কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু বিশ্বাস, জেলা সমবায় ব্যাংকের সহ সভাপতি সাংবাদিক ইয়ামিন আলী, বাগেরহাট মডেল থানার ওসি তদন্ত সুব্রত কুমার সরদার, বাগেরহাট কো অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক মুন্সি রুহুল আমিন সহ আরো অনেকে। পরে জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে উন্নত জাতের গাভী পালনের জন্য কুলসুম বেগম, সাকিরা বেগম, শংকরি বিশ্বাস, শোভা রাণী বিশ্বাস, সম্পা রাণী বিশ্বাসকে এক লাখ করে পাঁচ লাখ টাকার ঋণের চেক এদেও হাতে তুলে দেন প্রধান অতিথি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers