সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ভূয়া মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়ে রাষ্ট্রের টাকার অপচয় করেছে আওয়ামী সরকার: বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক শামীম

ভূয়া মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়ে রাষ্ট্রের টাকার অপচয় করেছে আওয়ামী সরকার: বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক শামীম

মোংলা প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন গত ১৮ বছর এই দেশে হাজার হাজার প্রকৃত মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। রাষ্ট্রের ষড়যন্ত্রের শিকার হয়ে প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও প্রাপ্ত ভাতা পর্যন্ত পায়নি তারা। অথচ মুক্তিযুদ্ধ করেনি এমন ভূয়া মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট এবং ভাতা দিয়ে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার রাষ্ট্রের টাকার অপচয় করেছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য মোংলা ও রামপালের নির্যাতিত অসহায় মুক্তিযোদ্ধাকে আর্থিক সহায়তা ও সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে দিগরাজ সর্বজনীন কালী মন্দির মাঠে এসময় নির্যাতিত অসহায় ২২ জনের হাতে সন্মাননা স্মারক ৩৫ জনকে অর্থ সহায়তা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির এই নেতা। মোংলা উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, এই দেশে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সন্মান দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অথচ বিগত স্বৈরাচার ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সুপরিকল্পিতভাবে মহান মুক্তিযুদ্ধের আদর্শ, মূল্যবোধ ও গণতন্ত্রকে নস্যাৎ করতে অপতৎপরতা চালিয়েছে। আওয়ামী লীগ এ দেশে গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়নের প্রধান প্রতিবন্ধক ছিল। আওয়ামী নেতাদের উচিত ছিল তাদের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা।তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের হত্যাকারীরা আজ দেশ ছেড়ে পালিয়েছে। হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে এখন ভারতে আশ্রয় নিয়েছে তিনি। গত ১৬ বছর খুনি হাসিনা প্রকৃত মুক্তিযোদ্ধাদের অপমান করেছে। তাই দেশ স্বাধীনে অংশ নেওয়া প্রকৃতদের ফ্যাসিস্ট হাসিনার কাছে কোন মূল্য ছিলনা।

মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আবু হানিফের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান, জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা দলের সভাপতি এম ডি আকবর আজাদ, মোংলা পৌর বিএনপির নেতা এমরান হোসেন, মাহবুবুর রহমান মানিক, ইমান হোসেনসহ অসংখ্য নেতা কর্মিরা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers