সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে শ্রমিকদলের কর্মী সমাবেশ

বাগেরহাটে শ্রমিকদলের কর্মী সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে বাগেরহাটে জাতীয়তাবাদী শ্রমিকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকালে জেলা পরিষদের অডিটরিয়ামে জেলা শ্রমিকদল আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন শ্রমিকদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। জেলা শ্রমিকদলের সভাপতি সরদার আতিয়ার রহমানের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক (ইঞ্জি) এ.টি.এম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, শ্রমিকদলের ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক সুমন ভ’ইয়া, বাগেরহাট জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী। এ কর্মী সমাবেশে অন্যান্যদেও মধ্যে বক্তৃতা করেন শ্রমিক দলের সহ সভাপতি হায়দার আলী, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক তাপষ কুমার রায়, মো মোজাম, আনিসুজ্জামান, ফিরোজ তালুকদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers