সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
সমুদ্রসীমায় ভিনদেশী জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে ও মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের অভিযান শুরু 

সমুদ্রসীমায় ভিনদেশী জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে ও মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের অভিযান শুরু 

মাসুদ রানা, (মোংলা) নিজস্ব প্রতিবেদক।

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে ভিনদেশী (ভারত, মায়ানমার) জেলেদের মাছ শিকার বন্ধ করাসহ মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু করেছেন কোস্ট গার্ড। মঙ্গলবার থেকে সাগর ও সুন্দরবন উপকূল জুড়ে শুরু হওয়া এ অভিযান চলবে আগামী ৩নভেম্বর পর্যন্ত।

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) কর্মকর্তা কমান্ডার মোঃ রাশেদুল করিম জানান, ইলিশ ধরায় নিষেধাজ্ঞার এই সময়ে ভিনদেশী জেলেরা যাতে অনুপ্রবেশ করে এদেশের মাছ লুটে নিতে না পারে সেজন্য কোস্ট গার্ডের জাহাজগুলো দিয়ে সমুদ্রসীমায় টহল জোরদার করা হয়েছে। তারপরও কেউ যদি অনুপ্রবেশ ও মাছ ধরার অপচেষ্টা চালান তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নিবেন কোস্ট গার্ড। যদিও মা ইলিশ সংরক্ষণ মৌসুম ছাড়াও বছরের বাকী পুরো সময় ধরেই ভিনদেশী জেলেদের আগ্রাসন রোধে কাজ করে আসছে কোস্ট গার্ড। যার ফলে বিগত বছরগুলোর বিভিন্ন সময়ে এদেশের সমুদ্রসীমা থেকে ভিনদেশীদের আটকসহ তাদের নিজ জলসীমায় ফেরত পাঠানো হয়।

এছাড়া মা ইলিশ সংরক্ষণ অভিযানের আওতায় জেলে ও মাছ ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ শুরু করেছেন উপকূলরক্ষী বাহিনী কোস্ট গার্ড। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। আর জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালানো হচ্ছে কোস্ট গার্ডের পক্ষ থেকে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers