সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চুলকাটিতে যুবদলের আঞ্চলিক কার্যলয় শুভ উদ্বোধন 

চুলকাটিতে যুবদলের আঞ্চলিক কার্যলয় শুভ উদ্বোধন 

আসাদুজ্জামান শেখ সোবহান, নিজস্ব প্রতিবেদক 
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে জাতীয়তাবাদী যুবদলের  আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার (৫অক্টোবর) বিকালে বাগেরহাট জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: মাসুম ফকির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাগেরহাট জেলার সাবেক সাধারণ সম্পাদক মো: সুজাউদ্দিন মোল্লা  সুজন। প্রধান অতিথি ফিতা ও কেক কেটে অফিসের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বাগেরহাট জেলা যুবদরের সহ- প্রচার সম্পাদক ও চুলকাটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ মিরানুজ্জামান মিরান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টি ও আসন্ন দুর্গাপুজায় নাশকতা যাতে কেহ না ঘটাতে পারে সেদিকে নেতা কর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। শেখ সাজ্জাদ হাসান ইমরুল ও নিয়াজ মোহাম্মদ আল মামুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবকদল ও সাবেক যুবদলের সাধারণ সম্পাদক বদরুল আলম, জেলা যুবদলের সহ-সভাপতি সমি বাদশা, জেলা সহ-সভাপতি বদরুল ইসলাম, জেলা যুবদলের সিঃ সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা সহ-সভাপতি মো: রায়হান, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (রাজন)। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম এ আউয়ালসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন সোয়াইব হোসেন, মামুন খান, আলম তরফদার, দোলন শেখ, মো: আমির, মাসুম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers