শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে সাবেক পৌর কাউন্সিলরসহ ৭ নেতাকর্মী গ্রেফতার

বাগেরহাটে সাবেক পৌর কাউন্সিলরসহ ৭ নেতাকর্মী গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি
আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের আলোচিত সাবেক কাউন্সিলর বাহাদুর মিয়াসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোরে বিশেষ অভিযান চালিয়ে মোংলা থেকে তাদের গ্রেফতার করে যৌথবাহিনী। গ্রেফতারকৃতরা হলেন, মোংলা পোর্ট পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের আলোচিত সাবেক কাউন্সিলর বাহাদুর মিয়া, আওয়ামী লীগ নেতা শেখ গোলাম মাওলা কাকন, সেলিম মাতুব্বর, আশরাফুল আলম বাবু, ইব্রাহিম শিকদার রাজন, মনিরুল ইসলাম ও সাবেক কাউন্সিলর শফিকুর রহমানের (সাদ্দাম শফি) ছেলে যুবলীগ নেতা হুমায়ুন কবির পলাশ।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, বাবুল হাওলাদারের দায়েরকৃত চাঁদাবাজি ও মারামারির মামলার আসামী এসব আওয়ামী লীগ নেতাকর্মীকে বৃহস্পতিবার ভোরে আটক করে যৌথবাহিনী। তাদেরকে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের জেল হাজতে পাঠানো নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers