সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বন্যা কবলিত অসহায় মানুষের পাশে খুলনা সাহায্য ফাউন্ডেশন

বন্যা কবলিত অসহায় মানুষের পাশে খুলনা সাহায্য ফাউন্ডেশন

বাগেরহাট প্রতিনিধি

দেশের দক্ষিণ অঞ্চলের খুলনা বিভাগের পাইকগাছা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় বানভাসি দুইশ পরিবারের পাশে দাঁড়িয়েছে আমাদের খুলনা গ্রুপের খুলনা সাহায্য ফাউন্ডেশন।

দেশের বিভিন্ন জেলা বন্যা কবলিত হওয়ায় বন্যায় আক্রান্ত মানুষদের সহযোগিতা করা এবং চলমান বন্যা মোকাবিলায় পাইকগাছা ও হরিণ খোলা এলাকার বন্যাকবলিত পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

খুলনার পাইকগাছা ইউনিয়নে হরিণ খোলা গ্রামে দুইশ পরিবারকে মুড়ি, চিড়া, গুড়, পানি, মোমবাতি, ওরস্যালাইন, বিস্কুট ও ঔষুধসামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে আমাদের খুলনা গ্রুপের এডমিন প্যানেলের সদস্য ও আজকের দর্পণ পত্রিকার বার্তা সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন
বলেন, বন্যায় চরম সংকটের মধ্যে দিনযাপন করছেন সাধারণ মানুষ এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরতরা। আমরা শুধু চেয়েছি বন্যার্তদের সহায়তায় তাদের পাশে দাঁড়াতে।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে খাবার, পানি এবং সুরক্ষা সামগ্রীর অভাব দেখা দিয়েছে বিভিন্ন জেলায়। আর বন্যার্তদের সহায়তায় একযোগে সরকারের সাথে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক এবং ব্যবসায়ীক প্রতিষ্ঠান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers