সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোংলায় জমি বন্ধক দিয়ে বিপাকে ব্যবসায়ী, মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

মোংলায় জমি বন্ধক দিয়ে বিপাকে ব্যবসায়ী, মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

মোংলায় জমি বন্ধক দিয়ে টাকা নিয়ে বিপাকে পড়েছেন এক ব্যবসায়ী। উপজেলার দিগরাজ এলাকার ব্যবসায়ী মোঃ শাহিন শেখ জমি বন্ধক রাখেন একই এলাকার দোদান্ড প্রতাপশালী ব্যবসায়ী নাসির উদ্দিন হাওলাদারের কাছে। ২০১৩ সালে বন্ধকীর জমির জন্য নেওয়া টাকা পরিষোধ করেও জমি ফেরত পাচ্ছেন না তিনি। এ অবস্থায় জমি ফেরত চাইলে তার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও জানা গেছে। এ ঘটনায় জমি ফেরত পেতে সে ব্যবসায়ী নাসির উদ্দিনকে আইনি নোটিশ পাঠিয়েছেন বলে ভুক্তভোগি শাহিন শেখ জানান।

বাগেরহাট জেলা আদলতের একজন উকিলের পাঠনো ওই আইনি নোটিশের মাধ্যমে জানা যায়, ব্যবসায়ী শাহিন শেখ মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ মৌজায় তার ৭৫দশমিক ৫০শতক জমি ২০১৩সালে একই এলাকার ব্যবসায়ী নাসির উদ্দিন হাওলাদারের কাছে বন্ধক রেখে ২৮লাখ ৮০হাজার টাকা নেন। পরে ওই জমি শাহিন ছাড়িয়ে নিতে নাসির উদ্দিন হাওলাদারের কাছে গেলে তার কাছে ৫০লাখ টাকা দাবি করেন। রাজনৈতি এক হেভিওয়েট নেতার প্রশ্রয়ে দোদান্ড প্রতাপশালী বনে যাওয়া নাসিরের দাবি অনুযায়ী শাহিন ৫০লাখ টাকাও দেন শাহিন।

ভুক্তভোগী ব্যবসায়ী শাহিন শেখ বলেন, ৫০লাখ টাকা নিয়ে নাসির তার ওই জমি ফেরত না দিয়ে জালিয়াতি করে জমিটি তার নামে মিউটেশন করে নেয়। তবে জমিটি শাহিনের দখলে থাকলেও ভোগ করতে পারছেন না তিনি। এজন্য জমি ও তার টাকা ফেরত নিতে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এ বিষয়ে ব্যবসায়ী নাসির উদ্দিন হাওলাদারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, শাহিন তার জমি কখনোই বন্ধক রাখেননি, আমি ও আমার স্ত্রী আসমার কাছে গত ২০১৩সালে বিক্রি করেছেন। আমার এ জমির মিউটেশনসহ খাজনাও পরিশোধ করা আছে। বন্ধকী জমি কখনো মিউটেশন হয়না, খাজনা দেয়া যায়না উল্লেখ তিনি আরও বলেন, শাহিন এখন তার বিক্রি করা জমি জবর দখল নিতে গত ১৭আগষ্ট তাকে হত্যা চেষ্টা চালায়। এজন্য গত ১৮আগষ্ট শাহিনকে আসামী করে আমার ভাগ্নে মোঃ সোহেল মোংলা থানায় একটি মামলাও করেছেন।

এ প্রসঙ্গে মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম মামলা রুজুর বিষয়টি স্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers