শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোংলায় কয়লা নিয়ে পশুর নদীতে কার্গো ডুবি, ১১ নাবিক জীবিত উদ্ধার

মোংলায় কয়লা নিয়ে পশুর নদীতে কার্গো ডুবি, ১১ নাবিক জীবিত উদ্ধার

স্টাফ রিপোর্টার, মোংলা

মোংলা বন্দরের পশুর নদের নৌ চ্যানেলে ৯৫০ মেট্রিকটন জ্বালানি কয়লা নিয়ে ‘এম ভি ইশরা মাহমুদ’ নামে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এসময় জাহাজের ১১ নাবিক সাঁতরিয়ে কূলে উঠে গেলে প্রাণে বেঁচে যান তারা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পশুর নদের চরকানা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। বন্দরের ৬ নম্বর মুরিং বয়ায় অবস্থান করা মার্শাল আইল্যান্ড পতাকাবাহী মার্চেন্ট শিপ ‘এমভি পারাস’ থেকে কয়লা বোঝাই করেছিল ওই কার্গো জাহাজ। যশোরের নওয়পাড়ায় একটি বেসরকারি কোম্পানিতে নেওয়া হচ্ছিল এই জ্বালানি কয়লা।কার্গো জাহাজ এম ভি ইশরা মাহমুদের মাষ্টার কাজী কামরুল ইসলাম বলেন, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় কয়লা বোঝাই করে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্য যাচ্ছিলেন। ওই দিন পশুর নদের বানিশান্তা বাজার বয়ায় নোঙ্গরে রাখে তার কার্গো জাহাজ। এরপর জাহাজটিতে তলাফেটে পানি ঢুকতে শুরু করলে সেখান থেকে দ্রুত ছেড়ে এসে পশুর নদের চরকানা এলাকায় আসা মাত্রই ডুবতে থাকে। এসময় জাহাজে থাকা ১১ নাবিক দ্রুত সাঁতরিয়ে কূলে উঠে প্রাণ বাঁচান। এরপরই ডুবে যাওয়া এমভি ইশরা মাহমুদ কার্গো জাহাজ থেকে কয়লা অপসারণ করে পাশে অবস্থান করা একটি বার্জে রাখতে শুরু করে মালিক কতৃকপক্ষ।মোংলা বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের উপ পরিচালক মোঃ মাকরুজ্জামান বলেন, কয়লা নিয়ে কার্গো জাহাজটি পশুর নদের চরে ডুবে যাওয়ায় বন্দরের নৌ চ্যানেল নিরাপদ ও ঝুঁকিমুক্ত রয়েছে। দূর্ঘটনার পর পশুর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

কয়লা নিয়ে জাহাজ ডুবির ঘটনায় উদ্বেগ জানিয়ে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, কয়লা একটি বিষক্ত ময়লা। এই কয়লা জোয়ার ভাটায় নদীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে জলজ প্রাণীর মারাত্মক ক্ষতি হবে। তাই দ্রুত এই কয়লা অপসারণ করাসহ কয়লাবাহী জাহাজের চালকদের আরও সচেতন হওয়ার তাগিদ দেন তিনি

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers