শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
চোরাকারবারি চক্রের মূলহোতাকে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন

চোরাকারবারি চক্রের মূলহোতাকে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন

মোংলা প্রতিনিধি

শুল্ক ফাঁকি দিয়ে পাচার করার সময় ভারতীয় ঔষধের চালানসহ চোরাকারবারি চক্রের মূলহোতাকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

আটক চোরাকারবারি চক্রের মূলহোতা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালীর বাসিন্দা আরিফ হোসেন খাঁন (৩৩)।

২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টায় কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালীর একটি আভিযানিক দল সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন পাঁচ গাঙ্গের মুখ কালিন্দী নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক একটি কাঠের ডিঙ্গি নৌকা তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে পাচার করে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ চোরাকারবারি আরিফ হোসেন খান (৩৩) কে আটক করা।এ সময়ে ১টি দেশীয় দা এবং ঔষধ পরিবহন কাজে ব্যবহৃত কাঠের ডিঙ্গি নৌকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাকারবারি আরিফ জানায়, ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে ঔষুধসহ বিভিন্ন পণ্য অবৈধভাবে পাচার করে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়। তাদের একটি বড় চোরাই সিন্ডিকেট রয়েছে।

পরবর্তীতে আটক চোরাকারবারি এবং জব্দকৃত শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় অবৈধ ঔষধের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers