আসাদুজ্জামান শেখ, নিজস্ব প্রতিবেদক
“তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে”
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে একদিন ব্যাপী সিক্সার সাইড ক্রিকেট টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়েছে। আসছে আগামী বুধবার সকাল (২১শে ফেব্রুয়ারী) সকাল ৯টার সময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সৈয়দপুর তরুন সংঘের উদ্যোগে এক বিরাট ৮ দলীয় সিক্সার সাইড ক্রিকেট টুর্নামেন্ট খেলার অনুষ্ঠিত হবে। সাগর ফারাজী সার্বিক সহযোগিতায় উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাখালগাছি ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম ফারাজী ও ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মনিরুল ইসলাম ফারাজীসহ এলাকার ক্রিকেটপ্রেমী গণ্যমান্য ব্যক্তিবর্গ। আপনি এবং আপনার টিমের সাদর আমন্ত্রন রইল। এন্ট্রি ফি – ১,৯৯৯ টাকা ও একটি ফাইভ ষ্টার বল। খেলার এন্ট্রি ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৮-০২-২০২৪ইং * খেলা শুরু হবে ২১শে ফেব্রুয়ারী ২০২৪ইং সকাল ৯.০০ ঘটিকায়।
চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা ও চ্যাম্পিয়নস ট্রপি এবং ২য় স্থান অধিকারী দলকে ৬ হাজার টাকা পুরষ্কৃত করা হবে।
* খেলার নিয়মাবলী:-
* খেলাটি দক্ষ আম্পিয়ার দ্বারা পরিচালিত হবে।
* খেলাটিতে ৬ জন খেলোয়াড় গ্রহন যোগ্য।
* খেলাটি ৬ ওভারে অনুষ্ঠিত হবে।
* ওভার লিমিট ২।
* খেলাটি নক আউট পর্যায়ে হবে।
* নিজেদের সরঞ্জাম নিজেদের আনতে হবে।
* আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
* প্রত্যেক খেলোয়াড়ের খেলায়াড়ী মনোভাব থাকতে হবে।
* এক দলের খেলায়ার অন্য দলে গ্রহন যোগ্য নয়।
আয়োজনে: তহিদ মোল্লা, তানভীর শেখ
যোগাযোগঃ- ০১৮৭৯-৪৪৭৭৯৯ /০১৯৮৪-৪৬৫৪১৫*।
Leave a Reply