সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে ৩ এসএসসি পরীক্ষার্থী সন্ত্রাসী হামলার শিকার

রামপালে ৩ এসএসসি পরীক্ষার্থী সন্ত্রাসী হামলার শিকার

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালের বড় কাটালী মাধ্যমিক বিদ্যালয়ের ৩ পরীক্ষার্থী পরীক্ষা শেষে বাড়িতে ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত গোলাম কিবরিয়ার মামা জনি শেখ।
জানা গেছে, উপজেলার বড় কাটালী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বড় কাটালী গ্রামের মো. জিয়াউর রহমানের ছেলে পারভেজ শেখ (১৭), ভোজপাতিয়া গ্রামের আ. লতিফ শেখের ছেলে গোলাম কিবরিয়া (১৮) ও একই গ্রামের মো. বাদশা শেখের ছেলে আলিফ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টায় রামপাল সরকারি কলেজে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। ওইদিন দুপুর ২ টার সময় তারা পেড়িখালীর ফুলপুকুরিয়া মোড়ে পৌছলে সন্ত্রাসী হামলার শিকার হয়। অভিযোগে আরও জানা গেছে, ফুলপুকুরিয়া গ্রামের জিন্নাহ ইজারাদারের ছেলে আব্দুল্লাহ ইজারাদার, মো. নাসির হোসেনের ছেলে মিম ও সানিসহ অজাত আরো ১০/১৫ জন তাদের উপর হামলা করে। সন্ত্রাসীরা ওই পরীক্ষার্থীদের বুট দিয়ে গোড়ায় ও কিল ঘুষি মেরে আহত করে।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রামপাল থানা পুলিশকে বলা হয়েছে। যারাই জড়িত থাকুক কাউকেই ছাড় দেয়া হবে না।
রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, লিখিত অভিযোগের কপি পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers