শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোংলা বন্দরে নঙ্গর করেছে রূপপুরের ৫৯ তম চালানের জাহাজ “এমভি আনকা স্কাই”

মোংলা বন্দরে নঙ্গর করেছে রূপপুরের ৫৯ তম চালানের জাহাজ “এমভি আনকা স্কাই”

স্টাফ রিপোর্টার, মোংলা

পাবনার ঈশ্বর্ধীতে নির্মানাধীন রূপপুপ পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ মালামাল নিয়ে মোংলা বন্দরে নঙ্গর করেছে বিদেশী জাহাজ “এমভি আনকা স্কাই”। ৫৯ তম চালানের ভেনুয়াটু পতাকাবাহী এ জাহাজটি শুক্রবার রাতে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে পন্য খালাসের জন্য এসে ভিড়েছে। এর আগে ৫৮টি জাহাজ মোংলা বন্দরে খালাস করা হযেছে। বর্তমান নঙ্গর করা জাহাজটি খালাস করতে ২/৩ দিন সময় লাগবে বলেও জানায় আমদানীকারক প্রতিনিধিরা।

স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স এনশিযেন্ট ষ্টিমশিপ কর্তৃপক্ষের প্রতিনিধিরা জানায়, দেশের একটি বড় মেঘা প্রকল্প রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র। আর সেই বিদ্যুৎ কেন্দ্রের পন্য নিয়ে একের পর এক বিদেশী জাহাজ খালাস হচ্ছে মোংলা সমুদ্র বন্দরে। (১৬ ফেব্রুয়ারী) ১২ দিনের মাথায় শুক্রবার রাতে ৫৯ তম চালানের মেশিনারিজ পন্য নিয়ে মোংলা বন্দরে নঙ্গর করে “এমভি আনকা স্কাই” নামের আরো একটি পন্যবাহী বিদেশী জাহাজ।

গত ১২ জানুয়ারী রাশিয়ার নবরস্কি বন্দর থেকে রুশ পন্য বোঝাই করে মোংলা বন্দরের উদ্দোশ্যে ছেড়ে আসে “এমভি আনকা স্কাই”। এবারের চালানে ৫০১ প্যাকেজে এক হাজার ১০. ৫৯১ মেট্রিক টন রাশিয়ান বিভিন্ন মেশিনারিজ পন্য রয়েছে। জাহাজটি রুশ পন্য বোঝাই করে সরাসরি মোংলা বন্দরে পৌছাতে এক মাস ৬ দিন সময় লেগেছে বলে জানায় আমদানীকারক প্রতিষ্ঠান।

জাহাজটি বন্দর জেটিতে নঙ্গরের পর শুক্রবার রাতের পালা থেকে পন্য খালাস শুরু করে পন্য খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স অভিরত এজেন্সি লিঃ প্রতিনিধিরা। আর রুপপুরের এ পন্যগুলো খালাস করতে ২/৩ দিন সময় লাগবে বলে জানায় শিপিং এজেন্ট কর্তৃপক্ষ। বন্দর জেটির সেডে মজুদ রাখার পর সড়ক পথে নেয়া হবে ঈশ্বার্ধিতে নির্মানাধিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোতে।

মেসার্স অবিরত এজেন্সি লিঃ এর সুপারভাইজার মো: আবুল কাশেম বলেন, জাহাজে যে রুম পন্য এসেছে তা রাতের পালা থেকে খালাস করা হচ্ছে। বিরতীহিন ভাবে কালাস কাজ চললে আগামী ২/৩ দিনের মধ্যে সম্পন্ন হবে, তার জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করতে পারবে বলেও জানায় কোম্পানীর এ কর্মকর্তা।

এর আগে গত ৪ ফেব্রয়ারী ৫৮ তম চালানে ২ হাজার ৪৭৮টি প্যাকেজে ১ হাজার ৬৮১. ৬১৫ মেট্রিক টন মেশিনারিজ যন্ত্রাংশ খালাস করে মোংলা বন্দর ত্যাগ করেছিল “এমভি এসটি সোফিয়া” নামের বিদেশী জাহাজ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers